শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
Logo
×

বগুড়ার শেরপুরে ১০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

বগুড়ার শেরপুর উপজেলায় ১০০ গ্রাম গাঁজাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। আজ ২০ ডিসেম্বর সকাল ১১টায় তাকে মাদকদ্রব্য আইনে জেল হাজতে প্রেরণ করা হয়। এর আগে গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ১২টা ২০ মিনিটের দিকে শেরপুর পৌরসভার উত্তর সাহাপাড়া এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

আটক যুবকের নাম জয় মোহন্ত (২০)। তিনি শেরপুর উপজেলার উত্তর সাহাপাড়া গ্রামের মিঠু মোহন্তের ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হোসাইনের (পিপিএম) নির্দেশে উপপরিদর্শক (এসআই) মো. তোফাজ্জল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল উত্তর সাহাপাড়া গ্রামের তিন রাস্তার মোড়ে অভিযান চালায়।

এ সময় নিখিল নামের এক ব্যক্তির মুদি দোকানের সামনে থেকে জয় মোহন্তকে আটক করা হয় এবং তাঁর হেফাজত থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় শেরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি মামলা করা হয়েছে।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com