প্রথম সমাচার ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মিকাইল হোসেন হিমেল ও পৌর শাখার সভাপতি সামি আহমেদ নাবিলের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
শুক্রবার (২০ নভেম্বর) রাতে পৌর শহরের বাগানবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। হামলাকারীরা বাড়ি দুটির থাই গ্লাস, চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে।
এ বিষয়ে জেলা ছাত্রদলের সদস্য সচিব সমীর চক্রবর্তী জানান, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা হিমেল ও নাবিল ডিসেম্বরকে কেন্দ্র করে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন। তাঁরা বিভিন্ন সময়ে মিছিল করছেন। এসব কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়ে সাধারণ মানুষ এ হামলা চালিয়েছে বলে তিনি দাবি করেন। তবে এ ঘটনার বিষয়ে তাঁরা অবগত নন বলেও জানান তিনি।
অন্যদিকে, নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে, ফেসবুক পোস্টের মন্তব্যে এক স্বেচ্ছাসেবক দল নেতার সঙ্গে হিমেলের মিছিল করা নিয়ে কথা-কাটাকাটি হয়। এর জের ধরেই বাড়ি দুটিতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
সূত্র: মূল প্রতিবেদন

সশস্ত্র বাহিনীর ইতিহাস দেশের জন্ম ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত: প্রধানমন্ত্রী