প্রথম সমাচার ডেস্ক:
রাজনৈতিক প্ল্যাটফর্ম অল্টারনেটিভসের সংগঠক ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনার পরিণতি হলো প্রত্যর্পণ ও আত্মসমর্পণ।
শুক্রবার (২০ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ কথা বলেন মাহফুজ আলম।
তিনি ওই পোস্টে লেখেন, ‘১. গত ১৩ ই নভেম্বর লীগের সাইবার গ্রুপ আইডি টেকডাউন করসিল। আজ একটু আগে ফেরত পেলাম। আইডি ফেরত আনাতে যারা সাহায্য করেছেন, তাঁদের অসংখ্য ধন্যবাদ। ২. প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনার পরিণতি হল প্রত্যর্পণ ও আত্মসমর্পণ। সন্ত্রাস ও খুনের রাজনীতির বদলে ১৭ বছর ফ্যাসিবাদের সত্য স্বীকার, বিচারের মুখোমুখি হওয়া এবং সন্ত্রাস ত্যাগের ঘোষণা ছাড়া রিকন্সিলিয়েশনের আলাপ অসম্ভব। সম্ভাব্য সিভিল ওয়ার সিচুএশন এড়াতে ২১শে আগস্ট, ২০২৪ এ রিকন্সিলিয়েশনের কথা তুলেছিলাম। হয়ত জুলাইয়ের সংগঠকদের মধ্যে আমিই প্রথম বলেছিলাম। কিন্তু, লীগের অস্থিমজ্জায় সন্ত্রাস, বিন্দুমাত্র অনুশোচনা কিংবা পর্যালোচনা নেই।’
জুলাই গণ-অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজোঁ কমিটির সাবেক এই সদস্য আরও লেখেন, ‘সন্ত্রাস ও খুনের রাজনীতি চালিয়ে গেলে দেশের অস্থিতিশীলতা, শিল্প-বাণিজ্য ধ্বংস, জীবন ও সম্পদের ক্ষতির জন্য দায়ী থাকবে লীগ এবং তাদের আশ্রয়-প্রশ্রয় দেয়া রাষ্ট্র। চলমান ট্রান্স-বর্ডার সন্ত্রাসের বিরুদ্ধে সরকার এবং জনগণকে জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রশ্নে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।
সূত্র: মূল প্রতিবেদন

ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান, রয়েছেন চতুর্থ স্টেজে