মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
Logo
×
কবিতা

ইমাম মুয়াজ্জিন

জুবায়ের আহমেদ ০১ জুন ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন

পাঁচওয়াক্ত নামাজের জন্য আমাদের ইমাম ছিলেন প্রিয় নবিজি (স.),
মুয়াজ্জিন বেলাল (রা.),
বেলালের সুমধুর কন্ঠের আল্লাহু আকবর ধ্বনিতে,
মসজিদ হতো মুসল্লীদের অভয়ারণ্য,
যেখানের অধিপতি স্বয়ং ইমাম।

নবিজি (স.), সাহাবা, তাবেঈন, তাবে তাবেঈন যুগ শেষে শত শত বছর পেরিয়ে, আজও মসজিদের কর্তৃত্বে থাকেন ইমাম,
এই সম্মান, ক্ষমতা স্বয়ং মহান আল্লাহর দেয়া, প্রিয় নবিজি (স.) এর চালু করা রীতি,
এখানে হস্তক্ষেপ করার সাধ্য কার, কে সেই নাফরমান।

আজ মসজিদ মুসলিমে ভরা সমাজ,
তবে নেই ইমাম, মুয়াজ্জিনের মর্যাদা,
ক্ষমতার দাপটের কাছে, ইমাম মুয়াজ্জিন হয়ে গেছে কোনঠাসা।

আহা, বেলাল, প্রিয় নবিজি (স.) রেখে যাওয়া সম্মানের দরজা
আজ বন্ধ হয়ে যাচ্ছে সমাজপতিদের নগ্ন থাবায়,
তবে জেনে রাখবেন, প্রিয় ইমাম, মুয়াজ্জিন,
আপনারা থাকবেন, প্রিয় নবিজি (স.) ও বেলালের উত্তরসূরী হয়ে,
মুমিনের মনিকোঠায়।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...