প্রথম সমাচার ডেস্ক:
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দল। আগামীকাল সোমবার (২৩ নভেম্বর) সাক্ষাৎ করবে দলটি।
শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাতে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানিয়েছেন দলের যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার।
বার্তায় সারোয়ার তুষার বলেন, প্রধানমন্ত্রীর আমন্ত্রণে আগামী ২৩ নভেম্বর এনসিপির একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করবে। প্রধানমন্ত্রীর আমন্ত্রণকে ইতিবাচক হিসেবে নিয়েছে এনসিপি।
তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়ন, ফ্যাসিবাদী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার এবং জুলাই গণহত্যার বিচারকে জাতীয় ঐক্যের ভিত্তি হতে হবে বলে মনে করে এনসিপি।
সূত্র: মূল প্রতিবেদন

প্রবাসে থেকেও দেশের উন্নয়নে কাজ করতে হবে: অস্ট্রেলিয়ায় জামায়াত আমির