রোববার, ২২ নভেম্বর ২০২৬
Logo
×

ওমানের জাতীয় দিবসে বাংলাদেশ সোস্যাল ক্লাবের বর্ণিল নানা আয়োজন

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

প্রায় তিন’শো বছর আগে ১৭৪৪ সালের ২০ নভেম্বর ওমানের ইমাম আহমেদ বিন সাঈদ আল বুসাইদির ক্ষমতায় আরোহণের মাধ্যমে ওমানে বুসাইদি রাজবংশের সূচনা হয়। তাই এ দিনটিকে ওমানীরা তাদের জাতীয় দিবস হিসেবে পালন করে আসছেন।

আধুনিক ইতিহাসের এই গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে, প্রতিষ্ঠাতা ইমাম অত্যন্ত বিচক্ষণতার সাথে জাতিকে ঐক্যবদ্ধ করা, বাণিজ্যের পুনরুজ্জীবন ঘটানো ও নৌবাহিনী গড়ে তোলার কাজে মনোনিবেশ করেছিলেন। তাঁর রেখে যাওয়া সেই ঐশ্বর্যের ওপর দাঁড়িয়ে ওমান তার অগ্রযাত্রাকে আরও সামনে এগিয়ে নিয়েছে। যা বর্তমান সুলতান হাইথাম বিন তারিকের সমৃদ্ধ শাসনামল পর্যন্ত অব্যাহত রয়েছে। দিবসটি ঘিরে বিশ্বের নানা দেশের বাসিন্দাদের পাশাপাশি বাংলাদেশীদের মাঝেও আগ্রহের কমতি ছিলনা।

ওমানের জাতীয় দিবসে যানবাহন সজ্জায় নতুন নিয়ম

দিবসটি উপলক্ষ্যে এদিন বর্ণিল নানা আয়োজন করে বাংলাদেশ সোস্যাল ক্লাব ওমান। সেই আয়োজনকে ঘিরে মাস্কাটের ওয়াদি কাবির ফুটবল মাঠ পরিণত হয় এক টুকরো বাংলাদেশে। ৩ মাস ব্যাপী বাংলাদেশ সোশ্যাল ক্লাব কর্তৃক আয়োজিত গালফ এক্সচেঞ্জ গোল্ড কাপ ফুটবল টুর্ণামেন্টের আসর থেকে বের করা ওমানের জাতীয় দিবসের শোভাযাত্রা। যেখানে যোগ দেন নানা শ্রেণি পেশার প্রবাসীরা।

ওমানে বৃহত্তর সিলেট উইংয়ের অভিষেক অনুষ্ঠিত

প্রবাসে বেড়ে উঠা আগামি প্রজন্মের মাঝে বাংলাদেশ ও ওমানের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার পাশাপাশি ইতিহাস ঐতিহ্য সংরক্ষণে এগিয়ে আসার আহবান জানিয়ে দিবসটি পালনের গুরুত্ব তুলে ধরেন বাংলাদেশ বাংলাদেশ শ্যোসাল ক্লাব ওমানের চেয়ারম্যান সিআইপি আজীমুল হক বাবুল। এমন আয়োজনে দু’দেশের মাঝে সুসম্পর্ক বৃদ্ধির পাশাপাশি দেশটিতে বাংলাদেশের শ্রম বাজার উম্মুক্ত হবার রাস্তা সম্প্রসারিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com