বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
Logo
×

আগামীকাল অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরের উদ্দেশে যাচ্ছেন জামায়াত আমির

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

আগামী ২০ থেকে ২৬ নভেম্বর অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফর করবেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এই সফরের উদ্দেশে আগামীকাল শুক্রবার ঢাকা ত্যাগ করবেন তিনি।

সফরকালে জামায়াত আমির অস্ট্রেলিয়া সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিবর্গের সঙ্গে বৈঠক করবেন এবং প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। এ ছাড়া মালয়েশিয়ায় প্রবাসীদের কর্মসূচিতেও অংশগ্রহণ করবেন তিনি।

বিরোধীদলীয় নেতার সফরসঙ্গী হিসেবে থাকবেন জামায়াতের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ, জামায়াত আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান এমপি ও বিরোধীদলীয় নেতার এপিএস মুহাম্মদ নজরুল ইসলাম।

ঢাকা ত্যাগকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জামায়াত আমিরকে বিদায় জানাবেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, এহসানুল মাহবুব জুবায়ের; নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এমপি ও উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনসহ নেতারা।

আগামী ২৬ নভেম্বর বিরোধীদলীয় নেতা দেশে ফিরবেন বলে জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com