প্রথম সমাচার ডেস্ক:
বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি আমাদের তৈরি পোশাকশিল্প। লাখ লাখ মানুষের কর্মসংস্থান, বৈদেশিক মুদ্রা অর্জন এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে এই শিল্পের অবদান অনস্বীকার্য। অথচ সাম্প্রতিক সময়ে এই শিল্পকে ঘিরে শ্রমিক অসন্তোষ, কারখানা বন্ধ এবং বিভিন্ন আন্দোলনের খবর আমাদের নতুন করে ভাবিয়ে তুলছে।
প্রশ্ন হচ্ছে, কেন বারবার শ্রমিক আন্দোলন হচ্ছে? শ্রমিকদের দাবি কতটা যৌক্তিক? শিল্পের বর্তমান বাস্তবতা কী? আর আমরা কি কখনো ভেবে দেখছি, আন্তর্জাতিক প্রতিযোগিতার এই কঠিন সময়ে আমাদের এমন অস্থিরতার পরিণতি কোথায় গিয়ে দাঁড়াতে পারে?
আমি প্রায় ১৮ বছর ধরে এই শিল্পের সঙ্গে জড়িত। চট্টগ্রামের ইয়ংওয়ান, কুমিল্লা ইপিজেড, চট্টগ্রামের মইজ্জ্যারটেকসহ কয়েকটি কারখানায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। পরবর্তী সময়ে গত ১৩-১৪ বছর ধরে বায়িং হাউজে দায়িত্ব পালন করছি। ফলে কারখানার উৎপাদনব্যবস্থা থেকে শুরু করে আন্তর্জাতিক ক্রেতা, মূল্য নির্ধারণ, অর্ডার সংগ্রহ, সরবরাহ ব্যবস্থাপনা এবং ব্যবসায়িক প্রতিযোগিতা—বিভিন্ন পর্যায়ের বাস্তবতা কাছ থেকে দেখার সুযোগ হয়েছে।
আমাদের কোম্পানি এ বছর বাংলাদেশ থেকে প্রায় ৫০০ মিলিয়ন মার্কিন ডলারের পোশাক ক্রয় করছে। এই পরিমাণ ব্যবসা ধরে রাখা বা আরও বৃদ্ধি করা মোটেও সহজ কাজ নয়। প্রতিনিয়ত চীন, মিয়ানমার ও ভারতের মতো উৎপাদনকারী দেশের সঙ্গে মূল্য প্রতিযোগিতা করতে হচ্ছে। কখনো উৎপাদন খরচ, কখনো লিড টাইম, কখনো পণ্যের গুণগত মান, আবার কখনো রাজনৈতিক ও ব্যবসায়িক স্থিতিশীলতা—সবকিছু বিবেচনায় নিয়েই ক্রেতারা তাদের অর্ডারের গন্তব্য নির্ধারণ করেন।
আমাদের সবচেয়ে বড় প্রতিযোগী এখন শুধু অন্য দেশের কারখানা নয়, আমাদের নিজেদের অস্থিরতাও।
২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত বাংলাদেশে আউটারওয়্যার ব্যবসার বেশ ভালো সময় ছিল। এই ব্যবসার সম্পূর্ণ দায়িত্বে থাকার কারণে এর সম্ভাবনা ও বিকাশ আমি খুব কাছ থেকে দেখেছি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, গত চার-পাঁচ বছরে আমাদের সংশ্লিষ্ট ব্যবসায় বাংলাদেশে একটি আউটারওয়্যার অর্ডারও আসেনি। ব্যবসার বড় একটি অংশ মিয়ানমারে চলে গেছে।
এর সঙ্গে পরিবর্তিত হয়েছে অনেক ব্যবসায়িক সম্পর্ক। আমাদের সঙ্গে যারা দীর্ঘদিন কাজ করতেন, তাদের কেউ পণ্যের ধরন পরিবর্তন করেছেন, আবার কারও সঙ্গে ব্যবসায়িক সম্পর্কই বন্ধ হয়ে গেছে।
এটি শুধু একটি পণ্যের অর্ডার হারানোর ঘটনা নয়; এর সঙ্গে হারিয়েছে কর্মসংস্থানের সুযোগ, উৎপাদন সক্ষমতার ব্যবহার, সরবরাহকারীদের ব্যবসা এবং দীর্ঘদিনের অভিজ্ঞতা।

“কৃষক স্মার্ট কার্ড” কৃষকের তথ্য সংগ্ৰহে কৃষকদের দোরগোড়ায় কিশোরগঞ্জ কৃষি বিভাগ
মানুষ গড়ার ৩৬ বছরের সাধনা, সংবর্ধিত শিক্ষক গীতা রানী পাল
কোরআনী শিক্ষা ছাড়া মানুষ কখনো আদর্শবান হতে পারে না