মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
Logo
×

“কৃষক স্মার্ট কার্ড” কৃষকের তথ্য সংগ্ৰহে কৃষকদের দোরগোড়ায় কিশোরগঞ্জ কৃষি বিভাগ

Icon প্রথম সমাচার ডেস্ক

বর্তমানে নিতাই ইউনিয়নের গ্ৰামে গ্ৰামে তথ্য সংগ্ৰহ চলছে। এ পর্যন্ত ৬৯০০ জন কৃষকের তথ্য সংগ্রহ শেষ হয়েছে। ‎ ‎উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তা কর্মচারীরা মাঠপর্যায়ে কৃষকদের তথ্য লিপিবদ্ধ ও সংগ্ৰহের কার্যক্রম মনিটরিং করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান। তিনি মঙ্গলবার বিকালে মুশরুত পানিয়ালপুকুর ব্লকে কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার লোকমান আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লতিফুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুল আউয়াল প্রমুখ। ‎

‎উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান আলম জানান, এ কার্যক্রমে কৃষকের পরিচয়, জমি ও কৃষি কার্যক্রম সম্পর্কিত তথ্য যাচাই করে ডিজিটাল ডাটাবেজে অন্তর্ভুক্ত করা হচ্ছে। এই তথ্যের ভিত্তিতেই পর্যায়ক্রমে কৃষক স্মার্ট কার্ড বিতরণ করা হবে। এর ফলে ভবিষ্যতে বিভিন্ন কৃষি প্রণোদনা, সরকারি সহায়তা ও অন্যান্য কৃষিসেবা দ্রুত এবং সহজভাবে কৃষকদের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে। তিনি সময়মত কার্যক্রম সম্পন্ন করার জন্য কৃষকদের প্রয়োজনীয় তথ্য জমা দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান। ‎এদিকে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্ৰহ মনিটরিংয়ের সময় কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান।

  জেলার খবর এর সর্বশেষ খবর

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com