বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
Logo
×

আওয়ামী লীগ দেশকে ধ্বংস করার রাজনীতি করছে: রেজাউল করীম

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মো. রেজাউল করীম বলেছেন, আপনাদের আচরণে বোঝা যাচ্ছে মানুষের কল্যাণের রাজনীতি করেন না। দেশকে ধ্বংস করার রাজনীতি করছে আওয়ামী লীগ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে ভোলার শহরের চিলি চাইনিজ রেস্টুরেন্টে ইসলামী যুব আল্দোলনের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রেজাউল করীম বলেন, ‘বিএনপি, আওয়ামী লীগ ও জাতীয় পার্টি যে নীতি-আদর্শ নিয়ে দেশ পরিচালনা করেছে, তা ব্যর্থ হয়েছে। বাংলাদেশ পরিচালনা করতে একটাই নীতি আদর্শ রয়েছে। সেটা হলো ইসলাম।’

তিনি আরও বলেন, ‘২০২৪ সালের গণঅভ্যুত্থানে দেশের হাজার হাজার ছাত্র-জনতা জীবন দিয়েছিল বৈষম্য দূর করতে। কিন্তু আমরা যাদের ক্ষতায় বসিয়েছি, তারা সেই আগের মতই আচরণ করছে। বিএনপি ক্ষমতায় আসের আগে যে কথা দিয়েছিল তা পূরণ করেনি। গণভোটের রায় এখনো বাস্তবায়ন হয়নি।’

এসময় আরও বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলনের যুগ্ম সম্পাদক আল আমিন, বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com