প্রথম সমাচার ডেস্ক:
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী সোমবার (২৩ নভেম্বর) এ সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এনসিপির পাশাপাশি জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গেও সংলাপে বসবেন প্রধানমন্ত্রী। তবে এসব বৈঠকের সময়সূচি এখনও চূড়ান্ত হয়নি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশে নাশকতা ও সহিংসতা প্রতিরোধে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য গড়ে তোলার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এর আগে, গত ১৮ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের মধ্যে একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকের পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের উদ্যোগ নেওয়া হয়েছে।
এদিকে, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, ভাঙচুর ও হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনার মধ্যে থানা এবং একাধিক সংসদ সদস্যের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনাও রয়েছে।
এ ছাড়া সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। পৃথক এসব সহিংসতা ও নাশকতার ঘটনায় বিএনপির কয়েকজন নেতাসহ বেশ কয়েকজন নিহত হয়েছেন।
সূত্র: মূল প্রতিবেদন
