সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
Logo
×

ডেঙ্গু আক্রান্তে পুলিশ কনস্টেবল সাইদা আক্তারের মৃত্যু

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কিশোরগঞ্জের ভৈরব থানায় কর্মরত সাইদা আক্তার নামের এক নারী পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাতে নরসিংদীর বেলাব উপজেলায় নিজ বাড়িতে তিনি মারা যান।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান আজ রোববার এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ ও সাইদার পরিবার সূত্রে জানা গেছে, সাইদা আক্তার জেলার তাড়াইল থানা থেকে বদলি হয়ে ১৩ নভেম্বর ভৈরব থানায় যোগ দেন। পরদিনই তিনি জ্বরে আক্রান্ত হন। পরে পরীক্ষায় তাঁর ডেঙ্গু শনাক্ত হয়। অবস্থার অবনতি হলে গত বৃহস্পতিবার তাঁকে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে তিনি বেলাবর নিজ বাড়িতে ফেরেন।

বাড়িতে ফেরার পর আবার অসুস্থ বোধ করেন সাইদা। পরে তাঁকে বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসা নিয়ে তিনি বাড়ি ফেরেন। পরে ওই দিন রাতেই তাঁর মৃত্যু হয়।

আজ রোববার গ্রামের কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

ওসি মাহবুবুর রহমান বলেন, ভৈরব থানায় যোগ দেওয়ার পর সাইদা ভালোভাবে কাজই শুরু করতে পারেননি। তার আগেই তিনি ডেঙ্গুতে আক্রান্ত হন। ডেঙ্গু শনাক্ত হওয়ার পর সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে বাড়ি ফেরার পর তাঁর মৃত্যু হয়।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com