সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
Logo
×

শেখ হাসিনার রায় বাস্তবায়নের আহ্বান এনসিপির

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ আহ্বানের কথা জানান এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

তিনি বলেন, ‘আজ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসেছিলাম। সেখানে বর্তমান বাংলাদেশের বর্তমান পরিস্থিতিসহ সমসাময়িক রাজনীতি সংকট ইত্যাদি নিয়ে কথা হয়েছে।’ নাহিদ ইসলাম আরও বলেন, ‘আপনারা জানেন, গত কয়েকদিন ধরেই দেশে আইনশৃঙ্খলার পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। জনগণের নিরাপত্তা ব্যাপকভাবে বিঘ্নিত হয়েছে। যার ভিকটিম সরকারি দল, বিরোধী দল, ফ্যাসিবাদ বিরোধী নেতাকর্মী, জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব।’

পতিত স্বৈরাচারী ফ্যাসিস্ট শক্তি আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় সন্ত্রাস, অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, ‘এই বিষয়ে কিভাবে দেশের পরিস্থিতিতে উত্তরণ ঘটানো সম্ভব? একটা কিনা এ বিষয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী তাঁর জায়গা থেকে বর্তমান কনসার্নগুলো ব্যক্ত করেছেন।’

নাহিদ ইসলাম উল্লেখ করেন, ‘ফ্যাসিবাদ প্রশ্নে, জুলাই প্রশ্নে রাজনৈতিক দলগুলাকে এক থাকার জন্য প্রধানমন্ত্রী আহ্বান করেছেন।’

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com