সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
Logo
×

ঘরে সহজেই বানিয়ে ফেলুন মজাদার পিনাট বাটার

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

ব্যস্ত জীবনে নাশতা বানানোর জন্য খুব একটা সময় পাওয়া যায় না। হাতের কাছে পিনাট বাটার থাকলে চটজলদি পিনাট বাটার আর পাউরুটি দিয়ে মজার নাশতা তৈরি করে নিতে পারেন। খেতে যেমন মজা, তেমনি পুষ্টিগুণসমৃদ্ধ।

অল্প কিছু উপকরণ দিয়ে সহজেই বানিয়ে ফেলতে পারেন স্বাস্থ্যকর পিনাট বাটার। চলুন জেনে যাক ঘরে পিনাট বাটার তৈরির সহজ পদ্ধতি।

চিনাবাদাম- ২ কাপ (খোসা ছাড়ানো ও ভালোভাবে পরিষ্কার করা)

বাদামের তেল- ১ চা চামচ (মিশ্রণ বেশি শুকনো থাকলে ব্যবহার করুন)

প্রথমে একটি প্যানে চিনাবাদাম কম আঁচে ৫ থেকে ৮ মিনিট ভাজুন। বাদাম হালকা সোনালি হলে নামিয়ে নিন। পুড়িয়ে ফেলা যাবে না। বাদাম ঠান্ডা হলে দুই হাতের তালুতে ঘষে পাতলা লালচে খোসা ছাড়িয়ে নিন। বাদামগুলো ফুড প্রসেসর বা ব্লেন্ডারে দিয়ে কয়েকবার ব্লেন্ড করে নিন। প্রথমে গুঁড়া হবে, এরপর দলা বাঁধবে এবং ধীরে ধীরে পেস্ট তৈরি হবে।

কয়েকবার থেমে থেমে ব্লেন্ডারের পাশ থেকে বাদাম নামিয়ে নিন। প্রয়োজন অনুযায়ী ১ চা চামচ তেল (বাদাম তেল) যোগ করতে পারেন। সাধারণত বাদামের নিজস্ব তেলেই মসৃণ পেস্ট তৈরি হয়। স্বাদমতো লবণ ও সামান্য মধু দিয়ে পেস্টটি আবার ব্লেন্ড করুন।

তৈরি হয়ে গেল ঘরে বানানো পিনাট বাটার। যদি ক্রাঞ্চি পিনাট বাটার চান তবে কিছু বাদাম আগে থেকে কুচি করে রেখে, শেষে তা মিশিয়ে দিন।

সাধারণত ফ্রিজে রেখে প্রায় ২ থেকে ৪ সপ্তাহের মধ্যে ব্যবহার করা ভালো। গন্ধ, স্বাদ বা চেহারায় অস্বাভাবিক পরিবর্তন হলে ফেলে দিন।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com