সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
Logo
×

সন্ত্রাসী সংগঠন হিসেবে আ.লীগের বিচারের দাবিতে এনসিপির বাইক র‌্যালি কাল

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

সন্ত্রাসী সংগঠন হিসেবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিচারসহ পাঁচ দাবিতে রাজধানীতে বাইক র‌্যালি করবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তর শাখা। আগামীকাল মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ১২টায় মানিক মিয়া অ্যাভিনিউ থেকে এ র‌্যালি শুরু হবে।

আজ সোমবার (২৩ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এনসিপির পেজে দেওয়া একটি পোস্টে এ তথ্য জানানো হয়।

আওয়ামী লীগের বিচার ছাড়াও গণভোটের রায় বাস্তবায়ন, শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর, জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত করা ও গঙ্গা চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায়ের দাবিতে কর্মসূচিটির আয়োজন করা হয়েছে।

এদিকে, যুক্তরাজ্য সফর শেষে রোববার (২২ নভেম্বর) দেশে ফিরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম জানান, শুধু আওয়ামী লীগ ঠেকানোর জন্য ডিসেম্বরে জাতীয় ঐক্যের কথা বলে জানুয়ারিতে একদলীয় কমিটির সুপারিশে সংবিধান সংশোধন করা হলে সেই ঐক্য প্রক্রিয়ায় এনসিপি যাবে না।

তিনি বলেন, গণভোটের গণরায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন, গণহত্যার সঠিক বিচার ত্বরান্বিত করা এবং সামনে আসন্ন গঙ্গা চুক্তির নবায়নসহ মৌলিক ইস্যুগুলোয় বর্তমান সরকার যদি অঙ্গীকারাবদ্ধ হয়, তবেই জাতীয় ঐক্য হতে পারে।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com