প্রথম সমাচার ডেস্ক:
ভেনিসে বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে বাংলাদেশ থেকে ইতালিতে আগমন উপলক্ষে ভেনিসের কমিউনিটি ব্যক্তিত্ব মুরাদ হোসনের বড় ভাই প্রকৌশলী মোহাম্মদ মোহসিনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
কাজী রোনাকের সঞ্চালনায় আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে ভেনিসের বিভিন্ন পর্যায়ের কমিউনিটি ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত থেকে অতিথিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান ভেনিসের পরিচিত কমিউনিটি ব্যক্তিত্ব কামরুল সারোয়ার, নেমাল চৌধুরী, নুর আলী পাঠান জিল্লুর, আক্তার বেপারী, মশিউর রহমান, আবুল কাসেম শিকদার, রাশিদ মিয়া, সেলিম জাবেদ, রোমান মাল, কারুজ্জাম বাবু,রতন মিয়া, ইসমাইল হোসেন সুমন, মোবারক হোসেন, মোশারফ হোসেন ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সুমন জাকির,মাকসুদ রহমান,শরীফুর টগর,নাজমুল হোসাইন,সদীব আল হোসাইন,নাইম প্রমুখ ।
অনুষ্ঠানে অতিথি প্রকৌশলী মোহাম্মদ মোহসিনের প্রতি সম্মান ও শুভকামনা জানানো হয়। প্রবাসের মাটিতে বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক সৌহার্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত অতিথিরা।
এই সময় উপস্থিত ছিলেন লন্ডন থেকে আগত মোরাদ হোসাইনের আরেক সহোদর হানিফ মোহাম্মদ ।
বক্তারা বলেন, প্রবাসে এ ধরনের সৌহার্দপূর্ণ আয়োজন বাংলাদেশি কমিউনিটির ঐক্য ও পারস্পরিক সম্পর্ককে আরও শক্তিশালী করে। একে অপরের সুখ-দুঃখে পাশে থাকা এবং সম্মান ও ভালোবাসার বন্ধন অটুট রাখার মধ্য দিয়েই প্রবাসে বাংলাদেশের সুনাম আরও বৃদ্ধি পাবে।
আন্তরিকতা, সৌহার্দ ও ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। উপস্থিত সবাই অতিথি প্রকৌশলী মোহাম্মদ মোহসিনের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও আগামী দিনের সফলতা কামনা করেন।
সূত্র: মূল প্রতিবেদন
