বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
Logo
×

বগুড়ায় ইউপি চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

বগুড়ায় অভিযান চালিয়ে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফারুক আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৫ নভেম্বর) রাত ১১টার দিকে হাকিরমোড় এলাকার একটি পাঁচতলা ভবনের ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ফারুক আহমেদ (৪৮) গাবতলী উপজেলার উনচরকি গ্রামের তোজাম্মেল হকের ছেলে। তিনি গাবতলী সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ফারুক আহমেদ দুটি মামলায় সাজাপ্রাপ্ত আসামি। এ ছাড়া ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা হত্যাসহ তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

ওসি আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে হাকিরমোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com