প্রথম সমাচার ডেস্ক:
প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও অগ্রগতিতে অবদানের জন্য আট ক্যাটাগরিতে ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় প্রাণিসম্পদ পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আরও পড়ুন:সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে পুরাতন বাণিজ্য মেলার মাঠে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজিত অনুষ্ঠানে তাদের হাতে পদক তুলে দেন তিনি।
আটটিতে স্বর্ণপদক এবং ১৫টিতে রৌপ্য পদক প্রদান করা হয়। প্রতিটি ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের পদক দেওয়া হয়।
সূত্র: মূল প্রতিবেদন

আজ জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী