প্রথম সমাচার ডেস্ক:
কর্মক্ষেত্রের ব্যস্ততা, নতুন সিদ্ধান্ত, অর্থনৈতিক চড়াই-উতরাই বা সম্পর্কের টানাপোড়েন; প্রতিটি রাশির জাতক-জাতিকার জন্য আজকের দিনটি নিয়ে আসতে পারে ভিন্ন ভিন্ন অনুভূতি ও অভিজ্ঞতা। কারও বাণিজ্যিক উন্নতির জোরালো সম্ভাবনা থাকলেও কারও ক্ষেত্রে অর্থব্যয় বা পারিবারিক অস্বস্তি দেখা দিতে পারে। অন্যদিকে প্রেমের সম্পর্কে যেমন শুভসূচনার আভাস রয়েছে, তেমনই রয়েছে সতর্ক থাকার বার্তাও।
একনজরে দেখে নেওয়া যাক বৃহস্পতিবারের (২৬ নভেম্বর) রাশিফলে আপনার ভাগ্যে কী থাকতে পারে:
অফিসে নিজের জায়গা তৈরি করে নিতে পারবেন। শুধু কাজে ব্যস্ত থাকলে চলবে না, পরিবারকেও একটু সময় দিতে হবে। মায়ের শরীরের যত্ন নিন। ইতিবাচক মনোভাব নিয়ে সবার সঙ্গে মিশলেও অন্যরা না-ও বুঝতে পারেন। শিশুরা বাইরে খেলতে গেলে সতর্ক থাকতে হবে।
দিনের শেষে মনের মানুষের সঙ্গে বেড়াতে যাওয়ার সুযোগ পেতে পারেন। বড়দের সঙ্গে বেশি করে সময় কাটান এবং তাদের কথায় বিশেষ মনোযোগ দিন। সুষম খাবার বেশি করে খাওয়ার চেষ্টা করুন। প্রতিবেশীরা সাহায্য চাইতে আসতে পারে। আইনি কোনো কাগজপত্র স্বাক্ষর করানোর থাকলে, সেরে ফেলতে পারেন।
সময়ের কাজ সময়ে করার চেষ্টা করুন, না হলে ঝামেলা হতে পারে। বাবার সম্পত্তি নিয়ে ভাই-বোনদের সঙ্গে মতবিরোধ সৃষ্টি হতে পারে। যে কোনো জরুরি কাজ মিটিয়ে নিতে পারেন। প্রেমের প্রস্তাব দেওয়ার জন্য সঠিক সময় না।
কাজে খুব একটা মন থাকবে না। বড়দের কথা শুনলে লাভবান হতে পারেন। ব্যবসায় নতুন আয়ের পথ খুলতে পারে। প্রেমে যত সমস্যা ছিল, তার অবসান হতে পারে। কোনো পুরোনো জরুরি কাগজ পেতে পারেন, যা কাজে আসবে।
বিয়ের ব্যাপারে সিদ্ধান্ত নিতে আনন্দ বোধ করবেন। বাড়ির পরিস্থিতি অনুকূলে থাকবে। বাড়তি কোনো ব্যবসার প্রতি আগ্রহ থাকবে।
ব্যবসায় খুব ভালো গতি আসবে। প্রতিযোগিতায় সাফল্য লাভ করতে পারবেন। অভিনয়ের জগতে সুনাম বৃদ্ধি পেতে পারে। কাজে উন্নতি করতে সক্ষম হবেন।
ভাইয়ের সঙ্গে সম্পর্ক ভালো হবে। কর্মস্থানে কাজের উন্নতি হবে। পরিবারে সুখ বজায় রাখতে একটু খরচ বাড়তে পারে। তবে সন্তানদের নিয়ে মানসিক দিকটা ইতিবাচক থাকবে। প্রিয়জনের থেকে উপহার পেয়ে খুশি হবেন।
ব্যবসায় উন্নতি করতে প্রচুর পরিশ্রম করতে হবে। বিনিয়োগ বাড়ানোর চেষ্টা করতে হবে। গুরুত্বপূর্ণ কথা অন্যকে না বলাই ভালো। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে উৎসাহ থাকতে পারে।
পুরোনো কোনো রোগের জন্য চিন্তা বাড়তে পারে। পারিবারিক সদস্যদের মতের মিল না হওয়ায় কষ্ট বৃদ্ধি পাবে। ভাইয়ের সঙ্গে অশান্তি থাকলে তা মিটে যেতে পারে। কাজের চাপ বাড়তে পারে। একাধিক উপার্জনের পথ খুলবে, তবে অলসতা ত্যাগ করতে হবে।
চাকরির পড়াশোনায় আরও মনোযোগ দিতে হবে। সকালের দিকে ব্যবসায় সাফল্য দেখতে পাবেন। ব্যবসায়িক প্রতিযোগিতা বাড়বে, ফলে শান্তি পাবেন না। নতুন কোনো ব্যবসা চালু করতে পারেন।
প্রেমে উপহার পেতে পারেন। আর্থিক উন্নতির জন্য ঋণ পরিশোধ করতে সক্ষম হতে পারেন। কর্মস্থানে বাজে কথা থেকে সতর্ক হওয়া উচিত।
গুরুজনদের প্রতি যথাযথ সম্মান বজায় রাখতে পারবেন। বিয়ের কথা বলায় বাড়িতে সবার সমর্থন পাবেন। যে কোনো পরিকল্পনায় এগিয়ে যাওয়ার পথে বাধা থাকবে। ব্যবসায় মনোরম পরিবেশ থাকবে। সকালের দিকে প্রেমের অনুভূতি বজায় থাকবে। পড়াশোনায় চেষ্টার সুফল পেতে পারেন। শিল্পীরা গানবাজনায় মনোনিবেশ করবেন।
রাস্তায় কিছু হারিয়ে যেতে পারে। না চাইতেই বাড়ি থেকে কোনো উপহার পেতে পারেন। প্রেমের সম্পর্কে থাকলে বিয়ের সম্ভাবনা আছে। বন্ধুর দ্বারা উপকার পেতে পারেন। সহকর্মীদের সঙ্গে ঝামেলা হতে পারে, মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে।
পেশাদার সম্পর্ক অনুকূলে থাকবে। লেনদেনে স্বচ্ছতা বজায় রাখুন। ব্যক্তিগত প্রচেষ্টা উন্নত হতে পারে। পরিশ্রম এবং নিষ্ঠার সঙ্গে এগিয়ে যান। ধৈর্য্যের সঙ্গে যে কোনো বাধা অতিক্রম করতে পারবেন। আপনার কার্যকলাপে ভারসাম্য থাকবে।
দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবেন। কর্মজীবন এবং ব্যবসায় চাপ বাড়তে পারে। মায়ের স্বাস্থ্যের ব্যাপারে চিকিৎসকের পরামর্শ প্রয়োজন হতে পারে। প্রোটিন জাতীয় খাবার খাওয়ার চেষ্টা করুন, মুখরোচক খাবার এড়িয়ে চলুন। উপার্জন একই থাকবে, ব্যয়ও খুব একটা হবে না। শৃঙ্খলা বজায় রাখতে পারলে বেশ ভালোই কাটবে।
সূত্র: মূল প্রতিবেদন

গরমে প্রশান্তি দেবে বেলের শরবত
বিশ্ব শিশু দিবস আজ