বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
Logo
×

শীতের সকালে গোসল করার সময় এই ভুলগুলো এড়িয়ে চলুন

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

শীতের দিনে গোসল করতে অনেকেরই অনীহা জাগে। কেউ কেউ আবার ঘুম থেকে উঠেই সকালবেলা গোসলের ঝামেলাটা সেরে নেন। শীতের সকালে ঠান্ডা আবহাওয়ার কারণে গরম পানি দিয়ে গোসল করছেন। এতেই ত্বকের বারোটা বাজাচ্ছেন।

গরম পানিতে গোসল করলে শরীরের লোমকূপের মুখ খুলে যায়। ফলে বাইরের ধুলাবালি, ময়লা সহজেই লোমকূপে প্রবেশ করতে পারে। শীতের সকালে গোসলের সময় আরও কিছু সাধারণ ভুল আছে, যেগুলো আপনার ত্বকের আর্দ্রতা নষ্ট করে আরও শুষ্ক ও প্রাণহীন করে তোলে।

তবে কিছু নিয়ম মেনে সকালে গোসল করলে ত্বকের ক্ষেত্রে ক্ষতিকর কোনো প্রভাব পড়বে না। চলুন এগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক।

শীতের সকালে গরম পানিতে গোসল করতে আরাম লাগে। কিন্তু অতিরিক্ত গরম পানি ত্বকের জন্য ক্ষতিকর হতে পারে। এতে ত্বকের প্রাকৃতিক তেল নষ্ট হয়ে যায়। ত্বক শুষ্ক, রুক্ষ ও প্রাণহীন হয়ে পড়ে। তাই গোসলের সময় হালকা গরম পানি ব্যবহার করা ভালো।

শরীরের সব জায়গায় সাবান ব্যবহার করবেন না

প্রতিদিন শরীরের সব জায়গায় সাবান বা বডি ওয়াশ ব্যবহার করার প্রয়োজন নেই। অতিরিক্ত সাবান ব্যবহারে ত্বকের স্বাভাবিক তেল কমে যেতে পারে। বগল, কুঁচকি, হাত ও পায়ের মতো জায়গা পরিষ্কার রাখার দিকে গুরুত্ব দিন। শীতের দিনে বেশি সাবান ব্যবহারে ত্বকের স্বাভাবিক আর্দ্রতা আরও কমে যায়।

সুগন্ধিযুক্ত সাবানে থাকা বিভিন্ন উপাদান ত্বকের স্বাভাবিক আর্দ্রতা কমিয়ে দিতে পারে। এতে ত্বক শুষ্ক হয়ে যায়। এর পাশাপাশি চুলকানি, জ্বালাপোড়া ও অ্যালার্জির সমস্যা দেখা দিতে পারে।

তাই সুগন্ধিমুক্ত ও ময়েশ্চারাইজিং উপাদানযুক্ত সাবান বা বডি ওয়াশ ব্যবহার করা ভালো।

ত্বক পরিষ্কার করতে অনেকেই লুফা বা শক্ত স্পঞ্জ ব্যবহার করেন। কিন্তু এগুলো দিয়ে অতিরিক্ত ঘষাঘষি করলে ত্বকের প্রাকৃতিক সুরক্ষাস্তর ক্ষতিগ্রস্ত হতে পারে।

এ ছাড়া ভেজা লুফা ঠিকভাবে শুকানো না হলে এতে ব্যাকটেরিয়া জমতে পারে। তাই ভেজা মাজুনি এড়িয়ে যাওয়া উচিত। শীতে মৃদু ক্লিনজার ও পানি দিয়েই শরীর পরিষ্কার রাখতে পারেন।

শীতের সকালে দীর্ঘ সময় নিয়ে গোসল করা যাবে না। এতে ত্বকের প্রাকৃতিক তেল ও আর্দ্রতা কমে যেতে পারে। এতে ত্বক শুষ্ক হয়ে পড়ে। এ ছাড়া ঠান্ডা লেগে সর্দি-কাশি হওয়ার সম্ভাবনা থাকে। তাই অল্প সময়ের মধ্যে গোসল শেষ করা ভালো।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com