বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
Logo
×

কিশোরগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

নীলফামারীর কিশোরগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা হয়। উপজেলা চত্ত্বর হতে র‌্যালিটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে স্বাগত বক্তব্য রাখেন প্রাণিসম্পদ কর্মকর্তা আনোয়ার হোসেন। আরও বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ আব্দুল গফুর, উপজেলা জামায়াতের আমীর রবিউল ইসলাম, বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম, এমপি প্রতিনিধি দেলোয়ার হোসেন, জামায়াতের সেক্রেটারী শিব্বির আহমেদ প্রমুখ। এতে সরকারি কর্মকর্তা-কর্মচারী, সামাজিক-রাজনৈতিক ব্যক্তিবর্গ, প্রাণিসম্পদ অফিসের কর্মকর্তা-কর্মচারীগণ অংশগ্রহণ করে।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com