বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
Logo
×

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৬টায় রাজধানীর মগবাজারস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দলটির আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

বৈঠকে সংগঠনের নায়েবে আমীরগণ, সেক্রেটারি জেনারেল এবং সহকারী সেক্রেটারি জেনারেলগণসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

দেশের বর্তমান সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি ও স্থানীয় সরকার নির্বাচন বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জামায়াতের সাথে মতবিনিময় প্রসঙ্গ, কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে জামায়াতের অংশগ্রহণ এবং চলমান বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা করা হয়।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com