বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
Logo
×

রাজশাহীতে নিষিদ্ধ ছাত্রলীগের সহসভাপতি অনিক গ্রেপ্তার

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

রাজশাহী মহানগরীতে ঝটিকা মিছিল ও নাশকতামূলক কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর দেড়টার দিকে নগরীর লক্ষ্মীপুর প্যারামেডিকেল এলাকায় অভিযান চালিয়ে শেখ শিহাব উদ্দিন ওরফে অনিক (৩০) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি চণ্ডীপুর গ্রামের বাবর উদ্দিন শেখের ছেলে।

পুলিশ জানায়, গ্রেপ্তার অনিক নিষিদ্ধ ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৪০ থেকে ৫০ জন নেতাকর্মীকে অ্যাপের মাধ্যমে সংগঠিত করেন। পরে তাদের নিয়ে লক্ষ্মীপুর প্যারামেডিকেল কলেজের সামনে প্রায় দুই মিনিটের একটি ঝটিকা মিছিল বের করা হয়। মিছিল শেষে অংশগ্রহণকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

রাজপাড়া থানায় গত ১৫ নভেম্বর বিস্ফোরক আইনের ৩, ৪ ও ৬ ধারায় দায়ের করা একটি মামলায় নাশকতামূলক কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com