বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
Logo
×

গোপালপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা ও অনুষ্ঠিত

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বে দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের গোপালপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. উমর ফারুক। প্রাণী সম্পদ কর্মকর্তা ডা নাজমুল হক খান এর সঞ্চালনায় বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শামিমা আক্তার, পল্লী বিদ্যুত ডিজিএম মোঃ জহিরুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম খান,গোপালপুর ডেইরি সমিতির সভাপতি মোঃ রোকনুজ্জামানসহ সকল দপ্তরের কর্মকর্তা সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের গুরুত্ব, প্রাণিসম্পদের উন্নয়ন এবং এ খাতের সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা যায়, জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও জনসচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com