শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
Logo
×

মৌলভীবাজারে সীমান্তে ভারতীয় তামাকজাত দ্রব্য জব্দ

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় অবৈধ তামাকজাত দ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা এসব পণ্যের আনুমানিক মূল্য এক লাখ ২৬ হাজার টাকা।

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে কুলাউড়া উপজেলার আলীনগর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বিজিবি।

বিজিবি জানায়, সীমান্ত পিলার ১৮৪৯/১৮-এস থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আলীনগর এলাকায় বিজিবির একটি টহল দল বিশেষ অভিযান চালায়। এ সময় পরিত্যক্ত ও মালিকবিহীন অবস্থায় ২ হাজার ৫২০ প্যাকেট ভারতীয় অবৈধ তামাকজাত দ্রব্য জব্দ করা হয়।

জব্দ করা তামাকজাত দ্রব্যের বিষয়ে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া অভিযানের সময় পালিয়ে যাওয়া চোরাকারবারীদের শনাক্ত করতে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

এ বিষয়ে শ্রীমঙ্গল ব্যাটালিয়নের (৪৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, সীমান্ত সুরক্ষা এবং সীমান্তবর্তী মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান, মাদক, মানব ও অস্ত্র পাচারসহ সব ধরনের আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান আরও জোরদার করা হবে।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com