শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
Logo
×

বদলগাছীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ এর উদ্বোধন

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

নওগাঁর বদলগাছীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ -২০২৬ এর শুভ উদ্বোধন হয়েছে। “ রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ। “ আমিষেই শক্তি, আমিষেই মুক্তি। “ এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ২৬ নভেম্বর বৃহস্পতিবার সকাল সোয়া ১০ টায় একটি র?্যালী উপজেলা প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়। র?্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ফজলে হুদা বাবুল। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রিপা রাণী। অন্যান্যদের মাঝে সহকারী কমিশনার (ভূমি) শেখ ইমাম মোশারফ, উপজেলা বিএনপির সম্পাদক আব্দুল হাদী চৌধুরী টিপু, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পল্লী প্রাণি চিকিৎসক, ঔষধ বিক্রেতা, বিভিন্ন ঔষধ কোম্পানির রিপ্রেজেনটেটিভ এবং খামারীগণ উপস্থিত ছিলেন। প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রিপা রাণী জানান, ২৬ – ২৮ নভেম্বর এই প্রাণিসম্পদ সপ্তাহ পালন উপলক্ষে ২৬ নভেম্বর উদ্বোধন, ভ্রাম্যমাণ প্রচার-প্রচারণা, ২৭ নভেম্বর গবাদিপশু ও হাঁস- মুরগির ফ্রী ভ্যাক্সিনেশন ক্যাম্প ও কৃমিনাশক বিতরণ এবং ২৮ নভেম্বর স্কুল ফিডিং কার্যক্রম ও পুরস্কার বিতরণের মাধ্যমে সমাপনী অনুষ্ঠিত হবে।

সম্পাদক : ব্যারিষ্টার মোহাম্মদ মারুফ ইব্রাহীম (আকাশ)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : ৭/এ/১ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com