প্রথম সমাচার ডেস্ক:
ইসলামিক বক্তা মুফতি গিয়াস উদ্দিন তাহেরি বলেছেন, নানা বাধা-বিপত্তি পেরিয়ে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার অলিরবাজারে মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ আয়োজনকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি সুন্নি মুসল্লিদের ঐক্য ও সহযোগিতার কথা তুলে ধরেছেন।
শুক্রবার (২৭ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে মুফতি গিয়াস উদ্দিন তাহেরি লেখেন, ‘দিনের বেলায় বাধা-বিপত্তি পেরিয়ে কুমিল্লা সদর দক্ষিণের অলিরবাজার যেন প্রেমের বাজারে পরিণত হয়েছে। গায়ে পড়ে কাহিনি করলে এভাবেই রুখে দেওয়া হবে। ইনশাআল্লাহ।’
পোস্টে তিনি আরও দাবি করেন, অলিরবাজারের মাহফিলে কওমি জামাত বাধা দিয়েছিল। তবে সুন্নিদের কেউ আটকাতে পারেনি। সুন্নিরা ঐক্যবদ্ধ হলে তাদের রুখে দেওয়ার সাধ্য কার—এমন মন্তব্যও করেন তিনি।
মাহফিল আয়োজনে সহযোগিতা ও পাশে থাকার জন্য দাওয়াতে ঈমানী কুমিল্লা মহানগর, HSF, বিভিন্ন দরবার, ছাত্রসেনা এবং অলিরবাজারের শান্তিপ্রিয় সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মুফতি গিয়াস উদ্দিন তাহেরি।
সূত্র: মূল প্রতিবেদন

‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমান কর্মকর্তা