শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
Logo
×

নড়াইলে গরু বহনকারী ট্রলি খাদে, চালকের মৃত্যু

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

নড়াইলে গরু বহনকারী ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে ট্রলি চালক নিহত হয়েছেন। নিহত ওই ট্রলি চালকের নাম ইকরামুল মোল্যা (৪০)। তিনি যশোরের বাঘারপাড়া উপজেলার বহরমপুর গ্রামের মৃত আবুবক্কর মোল্যার ছেলে।

আজ শনিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নড়াইল সদর উপজেলার মাইজপাড়া-পোড়াডাঙ্গা-ধলগা সড়কের দৌলতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে পাশ্ববর্তী খলসি গ্রামের শওকতের বাড়ি থেকে দুটি গরু ট্রলিতে করে নিয়ে নড়াইল পৌরসভার গাড়ুচিরার উদ্দেশ্যে রওনা হন ইকরামুল। পথে মাইজপাড়া ইউনিয়নের হোসেনপুর এলাকার একটি মোড়ে পৌঁছালে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে চালক ইকরামুল গুরুতর আহত হন। দুর্ঘটনায় ট্রলিতে থাকা গরু দুটি আহত হয়েছে। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ইকরামুলকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com