প্রথম সমাচার ডেস্ক:
নাটোর সদরে রিয়াজুল ইসলাম মাসুম নামে এক যুবলীগ নেতার বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে।
শনিবার (২৮ নভেম্বর) দুপুরে উপজেলার বড়হরিশপুর ইউনিয়নের বড়হরিশপুর এলাকায় এ ঘটনা ঘটে। রিয়াজুল ইসলাম জেলা যুবলীগের সদস্য।
ভোক্তভোগী পরিবারের সদস্যরা জানান, দুপুরের দিকে জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিমের নেতৃত্বে একটি মিছিল নিয়ে এসে বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা বাড়ির প্রধান ফটক ভাঙচুর করেন এবং ইটপাটকেল নিক্ষেপ করে জানালার কাচ ভেঙে চলে যান। তবে এ ঘটনায় পরিবারের কোনো সদস্য হতাহত হননি।
অভিযোগের বিষয়ে জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম বলেন, তাদের নেতাকর্মীরা একটি মোটরসাইকেল শোডাউন করেছেন। তবে কারও বাড়িতে হামলা বা ভাঙচুর করেননি।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর রহমান জানান, এমন কোনো ঘটনা তার জানা নেই। বিষয়টি খোঁজ নিয়ে পরে জানাতে পারবেন।
সূত্র: মূল প্রতিবেদন
