প্রথম সমাচার ডেস্ক:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ডিটিএল পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (২৮ নভেম্বর) রাত ৩টার দিকে উপজেলার বলাইখা এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ছয়টি মোটরসাইকেলে ১২ জন দুর্বৃত্ত ঘটনাস্থলে আসে। এ সময় তাদের হাতে দেশীয় অস্ত্র ছিল। তারা বাসটির নিরাপত্তারক্ষী সোহাগ মিয়াকে অস্ত্রের মুখে হুমকি দেয়। একপর্যায়ে তিনি বাধা দেওয়ার চেষ্টা করলে তাকে ভয়ভীতি দেখানো হয়। পরে দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসকে অবহিত করে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনের তীব্রতায় বাসটির অধিকাংশ অংশ পুড়ে যায় এবং এটি সম্পূর্ণ ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন এশিয়া পোস্টকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কারা এবং কী উদ্দেশ্যে বাসটিতে আগুন দিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
সূত্র: মূল প্রতিবেদন

রাজশাহীতে পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে পেট্রোল বোমা নিক্ষেপ