শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
Logo
×

যশোরে সাবেক চেয়ারম্যান আব্দুল হক আটক

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

যশোরের খেদাপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এস এম আব্দুল হককে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ আটক করেছে।

শনিবার (২৮ নভেম্বর) সকালে নিজ এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আব্দুল হক খেদাপাড়া গ্রামের কাদের গণির ছেলে।

পুলিশ জানান, এস এম আব্দুল হক আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। এছাড়া তার বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি পুলিশের ওসি মামুনুর রশিদ। তিনি জানান, আটক আব্দুল হককে শনিবার দুপুরে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে ।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com