শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
Logo
×

মির্জাপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলম গ্রেপ্তার

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

টাঙ্গাইলের মির্জাপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলম মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৮ নভেম্বর) দুপুরে উপজেলা সদরের প্রধান সড়ক থেকে তাঁকে আটক করে গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে তাঁকে মির্জাপুর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে সুজন নামে এক ব্যক্তি আহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বার্তা বাজারকে জানান, সুজন আহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলার তদন্তের অংশ হিসেবে অজ্ঞাতনামা আসামি হিসেবে আলম মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com