রোববার, ২৯ নভেম্বর ২০২৬
Logo
×

পাবনায় নাবিল গ্রুপের পার্টনারস মিট অনুষ্ঠিত

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

পাবনায় ডিলার, পরিবেশক ও ব্যবসায়িক অংশীদারদের নিয়ে পার্টনারস মিট আয়োজন করেছে নাবিল গ্রুপ। এতে পাবনা ও আশপাশের এলাকার ব্যবসায়িক অংশীদাররা অংশ নেন।

শনিবার (২৮ নভেম্বর) পাবনার রত্নদ্বীপ রিসোর্টে ‘সাফল্যের সঙ্গে আগামীর পথে’ প্রত্যয় নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে নাবিল গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির হেড অব ফ্লাওয়ার বিজনেস জিল্লুর রহমান, হেড অব মার্কেটিং মো. আখতারুজ্জামান, নাবিল এগ্রি বিজনেসের সিইও মাহবুব হাসান, পালস বিজনেসের সিইও সাজ্জাদ হোসেন, হেড অব ফিড বিজনেস ড. সানোয়ার হোসেন, হেড অব রাইস বিজনেস শহিদুল ইসলাম এবং পোল্ট্রি বিজনেসের জেনারেল ম্যানেজার বাবলুর রহমান।

অনুষ্ঠানে ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে গ্রুপের বিভিন্ন ব্যবসায়িক কার্যক্রম, পণ্যের গুণগত মান, বাজার সম্প্রসারণ, বিক্রয় ব্যবস্থাপনা এবং ভবিষ্যৎ ব্যবসায়িক সম্ভাবনা নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়।

এ সময় স্থানীয় ব্যবসায়িক অংশীদাররা তাদের বাজার অভিজ্ঞতা, পণ্যের চাহিদা, ব্যবসা পরিচালনার চ্যালেঞ্জ এবং সম্ভাবনার কথা তুলে ধরেন। নাবিল গ্রুপের কর্মকর্তারা তাদের মতামত ও পরামর্শ গুরুত্বের সঙ্গে শোনেন এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ব্যবসায়িক কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, ব্যবসায়িক সাফল্যের অন্যতম ভিত্তি হলো পারস্পরিক আস্থা, স্বচ্ছতা ও সহযোগিতা। ডিলার ও পরিবেশকরাই একটি প্রতিষ্ঠানের বাজার সম্প্রসারণের গুরুত্বপূর্ণ অংশীদার। তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এবং স্থানীয় বাজারের চাহিদা অনুযায়ী কার্যক্রম পরিচালনার মাধ্যমে টেকসই ব্যবসায়িক প্রবৃদ্ধি অর্জন সম্ভব।

ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করা এবং আঞ্চলিক বাজারের বাস্তব অভিজ্ঞতা ও সম্ভাবনা সম্পর্কে সরাসরি ধারণা লাভের লক্ষ্যে নাবিল গ্রুপ দেশের বিভিন্ন অঞ্চলে ধারাবাহিকভাবে পার্টনারস মিট আয়োজন করছে। ‘সাফল্যের সাথে আগামীর পথে’ এই প্রত্যয়কে ধারণ করে ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে নিয়ে নাবিল গ্রুপের আগামীর অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে জানায় প্রতিষ্ঠানটি।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com