রোববার, ২৯ নভেম্বর ২০২৬
Logo
×

লালমোহনে ধসে পড়ার পাঁচ মাসেও ব্রিজ পুনর্নির্মাণের উদ্যোগ নেই

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

এক কিলোমিটার পথ পাড়ি দিতে এখন ঘুরতে হচ্ছে পাঁচ কিলোমিটার। ভোলার লালমোহন উপজেলার বেতুয়া খালের ওপরের ব্রিজটি ভেঙে পড়ায় এমন দুর্ভোগে পড়েছেন রমাগঞ্জ, ধলীগৌরনগর ও লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের হাজারো মানুষ। ভেঙে পড়ার পাঁচ মাস পেরিয়ে গেলেও শুরু হয়নি পুনর্র্নিমাণের কাজ। বর্তমানে ভাঙা ব্রিজের ওপর সুপারি গাছ ফেলে তৈরি করা হয়েছে অস্থায়ী সাঁকো। ঝুঁকি নিয়ে সেই সাঁকো দিয়েই খাল পার হচ্ছেন স্থানীয়রা। ব্রিজটি উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের পূর্ব চরউমেদ এলাকার ডা. আজাহার উদ্দিন সড়কের পূর্ব পাশের বেতুয়া খালের ওপর। প্রায় দুই যুগ আগে নির্মিত ৪৫ মিটার দৈর্ঘ্য ও ৩ মিটার প্রস্থের লোহার ব্রিজটি ছিল রমাগঞ্জের সঙ্গে ধলীগৌরনগর ও লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের মানুষের যোগাযোগের অন্যতম মাধ্যম। ব্রিজ দিয়ে স্থানীয়রা হাটবাজার, শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মস্থলে যাতায়াত করতেন। চলতি বছরের ২৩ জুন বালুভর্তি একটি ট্রাক ব্রিজ দিয়ে ধলীগৌরনগর ইউনিয়নের দিকে যাওয়ার সময় বিকট শব্দে ব্রিজটি ভেঙে খালে পড়ে যায়। এতে চালক নিহত হন, আহত হন হেলপার। দুর্ঘটনার পর থেকে ব্রিজ দিয়ে যান চলাচল বন্ধ। যানবাহন চলাচলের সুযোগ না থাকায় এক কিলোমিটারের পথ পাড়ি দিতে সড়কপথে ঘুরতে হচ্ছে প্রায় পাঁচ কিলোমিটার। স্থানীয় বাসিন্দা মো. মফিজ, নূরুল ইসলাম ও মো. কবির বলেন, ব্রিজটি ছিল বেতুয়া খালের দুই পাড়ের মানুষের যোগাযোগের প্রধান মাধ্যম। এটি ভেঙে যাওয়ায় গুরুতর অসুস্থ রোগীকে হাসপাতালে নেওয়াও কঠিন হয়ে পড়েছে। অ্যাম্বুলেন্স যাওয়ার সুযোগ নেই। সুপারি গাছের অস্থায়ী সাঁকো দিয়ে কোনোরকমে হেঁটে পার হওয়া গেলেও তা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। শিশু, শিক্ষার্থী, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের চলাচল আরও কঠিন। ভারী মালামাল ও কৃষিযন্ত্র পারাপারেরও সুযোগ নেই। স্থানীয়দের অভিযোগ, ব্রিজটি দীর্ঘদিন ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও সেখানে কোনো সতর্কতামূলক সাইনবোর্ড ছিল না। ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা দিলে দুর্ঘটনা এড়ানো যেত। এ বিষয়ে লালমোহন উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা প্রকৌশলী মো. মাইদুল ইসলাম খান বলেন, প্রকল্প অনুমোদন ছাড়া উন্নয়নকাজ শুরু করার সুযোগ নেই। ৪৫ মিটার দৈর্ঘ্যের ব্রিজটি নির্মাণে আনুমানিক আড়াই থেকে তিন কোটি টাকা ব্যয় হতে পারে। এ জন্য উন্নয়ন প্রকল্পের আওতায় পুনর্র্নিমাণের প্রস্তাব পাঠানো হয়েছে। প্রকল্পটি অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এরই মধ্যে ব্রিজটির মাটি পরীক্ষা ও ভূ-উপরিতল জরিপ সম্পন্ন হয়েছে। নকশা প্রণয়নের জন্য প্রতিবেদন সদর দপ্তরে পাঠানো হয়েছে। অনুমোদন পেলে অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত পুনর্র্নিমাণ কাজ শুরু করা হবে।

সম্পাদক : ব্যারিষ্টার মোহাম্মদ মারুফ ইব্রাহীম (আকাশ)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : ৭/এ/১ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮।

সূত্র: মূল প্রতিবেদন

৮ যশোরে চার মন্ত্রীর প্রকল্প পর্যালোচনা সভা ভবদহের দুঃখমোচনে নেয়া হবে সমন্বিত উদ্যোগ এম এ রহমান যশোর যশোরের ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে ৩০০ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প হাতে নিয়েছে সরকার। ২০৩০ সালের মধ্যে ‘বৃহত্তর যশোর জেলার জলাবদ্ধতা দূরীকরণ ও সেচ কার্যক্রম বাস্তবায়ন’ শীর্ষক প্রকল্পটি বাস্তবায়িত হলে ১৭ হাজার ২০০ হেক্টর জমি কৃষি উৎপাদনের আওতায় আসবে। এর মধ্যে ভবদহ অঞ্চলের পাঁচ হাজার ২০০ হেক্টর জমি কৃষি উপযোগী করা সম্ভব হবে বলে মনে করছেন প্রকল্প সংশ্লিষ্টরা। বৃহত্তর যশোর জেলার জলাবদ্ধতা দূরীকরণ ও সেচ এলাকা উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নরভেম্বর) যশোর কালেক্টরেট সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোঃ আসাদুজ্জামান এবং মন্ত্রিপরিষদ বিভাগের সচিব নাসিমুল গণি। সভায় কেশবপুর -৬ আসনের সংসদ সদস্য মোঃ মোক্তার আলী. মণিরামপুর -৫ আসনের সংসদ সদস্য গাজী এনামুল হক, কৃষি সচিব সেলিম খান, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক প্রকৌশলী রুহুল আমিন, যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার কাজী রফিকুল ইসলাম, ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির প্রধান উপদেষ্টা ইকবাল কবির জাহিদ, ভারপ্রাপ্ত আহ্বায়ক গাজী আব্দুল হামিদ, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ভবদহ এলাকার নেতৃবন্দ উপস্থিত ছিলেন। বাংলাদেশ সংবাদ পরিবেশন সভায় জলাবদ্ধতা নিরসন, কৃষিজমির সর্বোত্তম ব্যবহার এবং সেচসুবিধা সম্প্রসারণে সেচ প্রকল্পের বিভিন্ন উপযোগীতা তুলে ধরা হয়। তবে স্থানীয়রা সেচ প্রকল্পের পরিবর্তে নদী-খাল সচল রাখা, বিলে বিলে জোয়ারাধার বা টাইডাল রিভার ম্যানেজমেন্ট (টিআরএম) চালু করা এবং পৃথক ও বাস্তবমুখী পরিকল্পনা গ্রহণের দাবি জানিয়েছেন।
আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com