রোববার, ২৯ নভেম্বর ২০২৬
Logo
×

অবসরপ্রাপ্তদের দাপট ও নানা অনিয়মে জর্জরিত শরীয়তপুর ডিসি অফিস

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

সরকারি চাকরি থেকে অবসরে গেলেও অফিসের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়নি অনেকের। কেউ নিয়মিত আসছেন, কেউ গুরুত্বপূর্ণ শাখায় কাজ করছেন, কারও বিরুদ্ধে অন্য দপ্তরে প্রভাব খাটানোর অভিযোগও রয়েছে। এর পাশাপাশি লাইসেন্স, রেকর্ডরুম সেবা ও পাবলিক পরীক্ষার নামে স্থানীয় তহবিলের (এলআর ফান্ড) জন্য নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। এসব নিয়ে শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের প্রশাসনিক শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে প্রশ্ন উঠেছে। অনুসন্ধানে জানা যায়, জেলা প্রশাসকের কার্যালয়ের কয়েকটি গুরুত্বপূর্ণ শাখায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত যাতায়াত রয়েছে। একই সঙ্গে ভেন্ডার লাইসেন্সসহ বিভিন্ন বাণিজ্যিক লাইসেন্স প্রদান, রেকর্ডরুম থেকে জমির নথি সংগ্রহ এবং বিভিন্ন পরীক্ষার কেন্দ্র পরিচালনার ক্ষেত্রে নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা। লাইসেন্স ও পরীক্ষার নামে বাড়তি টাকা ভেন্ডার লাইসেন্সসহ বিভিন্ন বাণিজ্যিক লাইসেন্স দেওয়ার সময় সরকারি নির্ধারিত ফির বাইরে এলআর ফান্ডের নামে অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগ রয়েছে। ভুক্তভোগীদের দাবি, একটি ভেন্ডার লাইসেন্সের সরকারি ফি ৯৫০ টাকা হলেও কোনো কোনো ক্ষেত্রে এর বাইরে ২৫ হাজার টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। জেলা প্রশাসকের কার্যালয়ের নিচতলার একটি অংশ স্ট্যাম্প-ভেন্ডার অফিস হিসেবে ভাড়া দেওয়া হয়েছে। সেখান থেকেও মাসিক ভিত্তিতে এলআর ফান্ডে অর্থ জমা নেওয়া হয় বলে জানা গেছে। পরীক্ষার কেন্দ্রগুলোতে প্রশ্নপত্র পৌঁছে দেওয়ার কথা বলে এলআর ফান্ডের জন্য অর্থ নেওয়ার অভিযোগও আছে। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন প্রধান শিক্ষক জানান, জুনিয়র বৃত্তি পরীক্ষায় কেন্দ্রভেদে ৮ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত নেওয়া হয়। এসএসসি, দাখিল, এইচএসসি, আলিম ও ভোকেশনালসহ বিভিন্ন পাবলিক পরীক্ষায় পরীক্ষার্থীপ্রতি ১৫ টাকা করে নেওয়া হয়। সব মিলিয়ে প্রতিবছর এই খাত থেকে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ তহবিলে জমা হয়। বিভিন্ন মেলা, ইটভাটা, ডায়াগনস্টিক সেন্টার, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক থেকেও এলআর ফান্ডের নামে অর্থ নেওয়ার অভিযোগ রয়েছে। তবে তহবিলে জমা হওয়া অর্থের পরিমাণ এবং কোন খাতে কীভাবে ব্যয় হচ্ছে, তার স্বচ্ছ হিসাব পাওয়া যাচ্ছে না বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি। রেকর্ডরুমে টাকা ছাড়া সেবা মেলে না জমির মালিকানা-সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি সংগ্রহের জায়গা জেলা প্রশাসকের কার্যালয়ের মহাফেজখানা বা রেকর্ডরুম। অথচ সেখানেই সেবা নিতে গিয়ে ভোগান্তি ও অতিরিক্ত অর্থ দেওয়ার অভিযোগ করছেন অনেক সেবাগ্রহীতা। অভিযোগ রয়েছে, ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনা অমান্য করে শামসুন্নাহার নামের এক রেকর্ড কিপার দীর্ঘদিন ধরে একই পদে দায়িত্ব পালন করছেন। ভুক্তভোগীদের দাবি, নির্ধারিত ফির বাইরে টাকা না দিলে পর্চা বা খতিয়ান পেতে নানা জটিলতার মুখে পড়তে হয়। কেউ অভিযোগ করলে পরবর্তী সময়ে সেবা পাওয়াও কঠিন হয়ে পড়ে। চন্দ্রপুর এলাকার বাসিন্দা ইকবাল হোসেন জানান, মহাফেজখানা থেকে সংগ্রহ করা একটি পর্চায় তাঁদের জমির মালিকানার তথ্য ছিল। কিন্তু কয়েক দিন পর একই দাগ ও খতিয়ানের আরেকটি পর্চা সংগ্রহ করতে গিয়ে সেখানে তাঁদের নাম ও মালিকানার তথ্য পাননি। বিষয়টি তাঁদের জন্য উদ্বেগ ও ক্ষতির আশঙ্কা তৈরি করেছে। জাজিরার পালেরচর গ্রামের মাহবুব আলম, ছয়গাঁও গ্রামের আবুল কালাম ও বাবুল মাঝিসহ কয়েকজনের অভিযোগ, নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত টাকা না দিলে পর্চা বা খতিয়ান সংগ্রহ করা কঠিন হয়ে পড়ে। অভিযোগের বিষয়ে জানতে চাইলে রেকর্ড কিপার শামসুন্নাহার বলেন, এখানে কোনো অনিয়ম হয় না, ভুলত্রুটি থাকতে পারে। ভূমি অফিসেও অনিয়মের অভিযোগ জেলা প্রশাসনের নিয়ন্ত্রণাধীন উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসগুলোতেও নামজারি, জমা খারিজ ও পর্চা-সংক্রান্ত কাজে ঘুষ লেনদেনের অভিযোগ রয়েছে। সম্প্রতি গণমাধ্যমে এসব অনিয়ম নিয়ে প্রতিবেদন প্রকাশের পর জেলার ১১টি ইউনিয়নের তহশিলদারকে বদলি করা হয়। তবে বদলির বাইরে অনিয়ম বন্ধে কার্যকর কোনো শুদ্ধি অভিযান বা দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। কয়েকটি ভূমি অফিসে সরকারি নিয়োগের বাইরে থাকা ব্যক্তিদের নামজারি, জমা খারিজ ও খাজনা আদায়ের মতো কাজে যুক্ত থাকার অভিযোগও পাওয়া গেছে। এতে ভূমি অফিসের সেবার স্বচ্ছতা ও দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন উঠেছে। অবসরের পরও অফিসের সঙ্গে সম্পর্ক জেলা প্রশাসকের কার্যালয়ের তথ্য অনুযায়ী, প্রশাসনিক কর্মকর্তা সেলিম মিয়া চলতি বছরের ১১ মে অবসরে গেছেন। তবে এরপরও তিনি নিয়মিত অফিস করছেন বলে অভিযোগ রয়েছে। আরএমও শাখার সাবেক উপ-প্রশাসনিক কর্মকর্তা রফিকুল ইসলাম বাদলও বহু আগে অবসরে গেলেও তাঁর নিয়মিত অফিসে আসা-যাওয়া রয়েছে। একইভাবে উপ-সহকারী প্রশাসনিক কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক মৃধা, যিনি সিএ টু এডিএম হিসেবে পরিচিত, অবসরে যাওয়ার পরও কার্যালয়ে যাতায়াত করছেন। অফিস সহকারী বিমল চন্দ্র মুখার্জী ২০২৫ সালের ২ আগস্ট অবসরে গেলেও ট্রেজারি শাখায় দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে। এ ছাড়া সেলিম কাজী নামের অবসরপ্রাপ্ত এক চতুর্থ শ্রেণির কর্মচারীর বিরুদ্ধে ভূমি অফিসে প্রভাব বিস্তার করে কাজ করার অভিযোগ রয়েছে। নাম প্রকাশ না করার শর্তে কার্যালয়ের কয়েকজন কর্মরত কর্মচারী বলেন, অবসরে যাওয়া ব্যক্তিদের নিয়মিত উপস্থিতি ও বিভিন্ন কাজে সম্পৃক্ততার কারণে বর্তমান কর্মচারীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। এতে দাপ্তরিক দায়িত্ব পালন ও প্রশাসনিক শৃঙ্খলা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। অবসরের পরও নিয়মিত অফিসে আসার বিষয়ে জানতে চাইলে রফিকুল ইসলাম বাদল বলেন, আমি এভাবেই অফিসে একটু সহযোগিতা করি মাত্র। ওয়েবসাইটেও হালনাগাদ তথ্যের ঘাটতি সরকারি সেবাকে ডিজিটাল ও সহজ করার উদ্যোগ থাকলেও শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের তথ্য বাতায়ন নিয়মিত হালনাগাদ না করার অভিযোগ রয়েছে। বদলি হওয়া কর্মকর্তাদের তথ্য পুরোনো রয়ে গেছে। কোথাও কোথাও জরুরি যোগাযোগের নম্বরও সচল পাওয়া যায় না। ফলে প্রয়োজনীয় তথ্য ও সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন সেবাপ্রত্যাশীরা। শিক্ষাপ্রতিষ্ঠানের ফল নিয়েও উদ্বেগ জেলা প্রশাসকের তত্ত্বাবধান ও সংশ্লিষ্টতার সঙ্গে থাকা কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের সাম্প্রতিক পাবলিক পরীক্ষার ফলাফল নিয়েও প্রশ্ন উঠেছে। ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় সারাদেশে পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ এবং ঢাকা বোর্ডে ৭১ দশমিক ৬০ শতাংশ হলেও শরীয়তপুর সদর উপজেলায় পাসের হার ৪৬ দশমিক ২৫ শতাংশ। জেলা প্রশাসক ভর্তি কমিটির সভাপতিÑএমন পালং তুলাসার গুরুদাস সরকারি উচ্চবিদ্যালয়ে ২৩৩ জন পরীক্ষার্থীর মধ্যে অকৃতকার্য হয়েছেন ১২১ জন। প্রতিষ্ঠানটির পাসের হার ৪৮ দশমিক ০৭ শতাংশ। জেলা প্রশাসনের পরিচালনাধীন কালেক্টরেট পাবলিক উচ্চবিদ্যালয়ে ২৪ জন পরীক্ষার্থীর মধ্যে ১৬ জন ফেল করেছেন। প্রতিষ্ঠানটির পাসের হার ৩৩ দশমিক ৩৩ শতাংশ; জিপিএ-৫ পাননি কেউ। অন্যদিকে শরীয়তপুর মহিলা দাখিল মাদ্রাসার ১১ জন পরীক্ষার্থীর সবাই অকৃতকার্য হয়েছেন। এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষাতেও জেলার দুটি প্রতিষ্ঠানে শতভাগ অকৃতকার্য হওয়ার ঘটনা আলোচনায় এসেছে। শরীয়তপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়সহ সদরের কয়েকটি প্রধান শিক্ষাপ্রতিষ্ঠানের ফলাফল নিয়েও উদ্বেগ জানিয়েছেন অভিভাবক ও সচেতন মহল। জেলা মানবাধিকার কমিশনের দায়িত্বপ্রাপ্ত অ্যাডভোকেট মাসুদুর রহমান মাসুদ বলেন, পূর্ববর্তী সময়ের অনিয়ম কাটিয়ে জেলাবাসী সুশাসন প্রত্যাশা করেছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই প্রত্যাশা পূরণ হয়নি। সার্বিক অভিযোগের বিষয়ে জানতে চাইলে শরীয়তপুরের জেলা প্রশাসক তাহসিনা বেগম সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বলেন, ওয়েবসাইট আপডেটের কাজ চলছে। অন্যান্য অনিয়মের বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে।

সম্পাদক : ব্যারিষ্টার মোহাম্মদ মারুফ ইব্রাহীম (আকাশ)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : ৭/এ/১ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮।

সূত্র: মূল প্রতিবেদন

৮ যশোরে চার মন্ত্রীর প্রকল্প পর্যালোচনা সভা ভবদহের দুঃখমোচনে নেয়া হবে সমন্বিত উদ্যোগ এম এ রহমান যশোর যশোরের ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে ৩০০ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প হাতে নিয়েছে সরকার। ২০৩০ সালের মধ্যে ‘বৃহত্তর যশোর জেলার জলাবদ্ধতা দূরীকরণ ও সেচ কার্যক্রম বাস্তবায়ন’ শীর্ষক প্রকল্পটি বাস্তবায়িত হলে ১৭ হাজার ২০০ হেক্টর জমি কৃষি উৎপাদনের আওতায় আসবে। এর মধ্যে ভবদহ অঞ্চলের পাঁচ হাজার ২০০ হেক্টর জমি কৃষি উপযোগী করা সম্ভব হবে বলে মনে করছেন প্রকল্প সংশ্লিষ্টরা। বৃহত্তর যশোর জেলার জলাবদ্ধতা দূরীকরণ ও সেচ এলাকা উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নরভেম্বর) যশোর কালেক্টরেট সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোঃ আসাদুজ্জামান এবং মন্ত্রিপরিষদ বিভাগের সচিব নাসিমুল গণি। সভায় কেশবপুর -৬ আসনের সংসদ সদস্য মোঃ মোক্তার আলী. মণিরামপুর -৫ আসনের সংসদ সদস্য গাজী এনামুল হক, কৃষি সচিব সেলিম খান, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক প্রকৌশলী রুহুল আমিন, যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার কাজী রফিকুল ইসলাম, ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির প্রধান উপদেষ্টা ইকবাল কবির জাহিদ, ভারপ্রাপ্ত আহ্বায়ক গাজী আব্দুল হামিদ, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ভবদহ এলাকার নেতৃবন্দ উপস্থিত ছিলেন। বাংলাদেশ সংবাদ পরিবেশন সভায় জলাবদ্ধতা নিরসন, কৃষিজমির সর্বোত্তম ব্যবহার এবং সেচসুবিধা সম্প্রসারণে সেচ প্রকল্পের বিভিন্ন উপযোগীতা তুলে ধরা হয়। তবে স্থানীয়রা সেচ প্রকল্পের পরিবর্তে নদী-খাল সচল রাখা, বিলে বিলে জোয়ারাধার বা টাইডাল রিভার ম্যানেজমেন্ট (টিআরএম) চালু করা এবং পৃথক ও বাস্তবমুখী পরিকল্পনা গ্রহণের দাবি জানিয়েছেন।
আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com