রোববার, ২৯ নভেম্বর ২০২৬
Logo
×

গোপালগঞ্জ থেকে বাগেরহাটে এসে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে আ.লীগের ধাওয়া-পাল্টা ধাওয়া

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

গোপালগঞ্জ থেকে বাগেরহাটের মোল্লাহাটে এসে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটলে বেশ কয়েকজন আহত হন। সংঘর্ষকে কেন্দ্র করে মোল্লাহাট সেতু ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।

শনিবার (২৮ নভেম্বর) রাতে মোল্লাহাট উপজেলা টোল প্লাজাসংলগ্ন আবুল খায়ের সেতুর ওপর এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়ায় সমাবেশ করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে সন্ধ্যায় মশালমিছিল নিয়ে মোল্লাহাটের দিকে অগ্রসর হন তারা। এদিকে মোল্লাহাট সেতুর বাগেরহাট প্রান্তে অবস্থান নেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

একপর্যায়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা মশাল মিছিল নিয়ে সেতুর গোপালগঞ্জ প্রান্তে পৌঁছালে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে তা ধাওয়া-পাল্টা ধাওয়ায় রূপ নেয়। এ সময় উভয় পক্ষ একে অপরকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে দুই পক্ষের বেশ কয়েকজন আহত হন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের সংখ্যা ও পরিচয় জানা যায়নি।

সংঘর্ষের খবর পেয়ে পুলিশ, বিজিবি, আনসার ও এসআরবির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। একপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন। তবে বর্তমানে মোল্লাহাট মধুমতি সেতুটি বিএনপির নেতাকর্মীরা সেতুটির উপর বিক্ষোভ প্রদর্শন করছে।

এ বিষয়ে বাগেরহাটের পুলিশ সুপার (এসপি) মো. জামিরুল ইসলাম বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সেখানে পুলিশ মোতায়েন রয়েছে।’

সূত্র: মূল প্রতিবেদন

রাজনীতি থেকে আরও
যশোরে চার মন্ত্রীর প্রকল্প পর্যালোচনা সভা ভবদহের দুঃখমোচনে নেয়া হবে সমন্বিত উদ্যোগ এম এ রহমান যশোর যশোরের ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে ৩০০ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প হাতে নিয়েছে সরকার। ২০৩০ সালের মধ্যে ‘বৃহত্তর যশোর জেলার জলাবদ্ধতা দূরীকরণ ও সেচ কার্যক্রম বাস্তবায়ন’ শীর্ষক প্রকল্পটি বাস্তবায়িত হলে ১৭ হাজার ২০০ হেক্টর জমি কৃষি উৎপাদনের আওতায় আসবে। এর মধ্যে ভবদহ অঞ্চলের পাঁচ হাজার ২০০ হেক্টর জমি কৃষি উপযোগী করা সম্ভব হবে বলে মনে করছেন প্রকল্প সংশ্লিষ্টরা। বৃহত্তর যশোর জেলার জলাবদ্ধতা দূরীকরণ ও সেচ এলাকা উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নরভেম্বর) যশোর কালেক্টরেট সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোঃ আসাদুজ্জামান এবং মন্ত্রিপরিষদ বিভাগের সচিব নাসিমুল গণি। সভায় কেশবপুর -৬ আসনের সংসদ সদস্য মোঃ মোক্তার আলী. মণিরামপুর -৫ আসনের সংসদ সদস্য গাজী এনামুল হক, কৃষি সচিব সেলিম খান, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক প্রকৌশলী রুহুল আমিন, যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার কাজী রফিকুল ইসলাম, ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির প্রধান উপদেষ্টা ইকবাল কবির জাহিদ, ভারপ্রাপ্ত আহ্বায়ক গাজী আব্দুল হামিদ, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ভবদহ এলাকার নেতৃবন্দ উপস্থিত ছিলেন। বাংলাদেশ সংবাদ পরিবেশন সভায় জলাবদ্ধতা নিরসন, কৃষিজমির সর্বোত্তম ব্যবহার এবং সেচসুবিধা সম্প্রসারণে সেচ প্রকল্পের বিভিন্ন উপযোগীতা তুলে ধরা হয়। তবে স্থানীয়রা সেচ প্রকল্পের পরিবর্তে নদী-খাল সচল রাখা, বিলে বিলে জোয়ারাধার বা টাইডাল রিভার ম্যানেজমেন্ট (টিআরএম) চালু করা এবং পৃথক ও বাস্তবমুখী পরিকল্পনা গ্রহণের দাবি জানিয়েছেন।
আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com