রোববার, ২৯ নভেম্বর ২০২৬
Logo
×

চিরকাল ভাই হিসেবে থাকবে বাংলাদেশ-পাকিস্তান: স্পিকার

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সম্পর্ক দিন দিন আরও শক্তিশালী হবে। দুই দেশ চিরকাল ভাই হিসেবে থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

পাকিস্তান সফরকালে দেশটির গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন স্পিকার।

পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার আয়াজ সাদিকের আতিথেয়তায় অভিভূত হওয়ার কথা জানিয়ে হাফিজ উদ্দিন আহমদ বলেন, সফরে তিনি প্রাদেশিক পরিষদের সদস্যদের সঙ্গেও সাক্ষাৎ করেছেন। তাঁরা অত্যন্ত অমায়িক ও আন্তরিকভাবে বাংলাদেশের প্রতিনিধি দলকে আপ্যায়ন করেছেন।

দুই দেশের দ্বিপক্ষীয় আলোচনা প্রসঙ্গে স্পিকার বলেন, তাঁদের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও যৌক্তিক আলোচনা হয়েছে। অতীতের ভুলে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।

পাকিস্তানের আতিথেয়তাকে উপভোগ্য ও অতুলনীয় উল্লেখ করে সফরসংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান হাফিজ উদ্দিন আহমদ।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com