রোববার, ২৯ নভেম্বর ২০২৬
Logo
×

বান্দরবানে জেলা যুবদলের বিক্ষোভ সমাবেশ

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে বান্দরবানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বান্দরবান জেলা যুবদল।

রোববার (২৯ নভেম্বর) বিকেলে বান্দরবান জেলা যুবদলের আয়োজনে শহর সমাজসেবা অফিসের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।

মিছিলটি জেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তমঞ্চে গিয়ে সমবেত হয়। পরে মুক্তমঞ্চের সামনে অনুষ্ঠিত হয় এক বিক্ষোভ সমাবেশ।

বান্দরবান জেলা যুবদলের সভাপতি মো. জহির উদ্দিন চৌধুরী মাসুম এর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিন উল্লাহ বিপ্লব, সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম চৌধুরী।

সমাবেশে বক্তারা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের দেশব্যাপী বিভিন্ন ধ্বংসযজ্ঞ কর্মকান্ডের তীব্র প্রতিবাদ জানান এবং এই ধরনের নাশকতা না করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

এসময় বক্তারা বলেন, পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা, তবে বান্দরবান জেলা যুবদল এই ধরনের সন্ত্রাসী কর্মকান্ডকে সমর্থন করেনা এবং কেউ যদি সন্ত্রাসী কার্যক্রম করে তবে তাকে ধরে অবশ্যই পুলিশের হাতে তুলে দেওয়া হবে।

বক্তারা দেশকে অস্থিতিশীল করে উন্নয়ন কর্মকান্ডকে বাধাগ্রস্ত না করতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান এবং যে-কোনো ষড়যন্ত্র প্রতিহত করার ঘোষণা দেন।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com