প্রথম সমাচার ডেস্ক:
বরগুনার আমতলী উপজেলায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের রাজনীতি করায় নোটারি পাবলিকের মাধ্যমে ছেলে রাহাত মৃধাকে (২৩) ত্যাজ্য ঘোষণা করেছেন মো. ইদ্রিস মৃধা নামের এক ব্যক্তি। রাহাত মৃধা আমতলী উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
গত ২৬ নভেম্বর বরগুনা জেলা জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট মো. রফিকুল ইসলামের মাধ্যমে ওই ঘোষণা দেয়া হলেও রোববার (২৯ নভেম্বর) তা প্রকাশ করা হয়।
নোটারি পাবলিকের অঙ্গীকারনামায় ইদ্রিস মৃধা বলেন, আমার ছেলে রাহাত মৃধা একটি রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনের সঙ্গে জড়িত। তাকে একাধিকবার রাজনীতি না করার জন্য নিষেধ করলেও সে আমার কথা অমান্য করে তার মনমতো চলে আসছে।
আমি তাকে রাজনীতি ছেড়ে ভালোভাবে চলার কথা বললেও সে আমার ওপর ক্ষিপ্ত হয়। আমি আমার বাকি জীবনের ভবিষ্যতের চিন্তা করে পুত্রকে ত্যাজ্য ঘোষণা করলাম।
শেখ হাসিনা ১৬ ডিসেম্বরে ফেরার ঘোষণা থেকে নিজেকে সরিয়ে নিলেন তিনি। ছেলে রাহাত মৃধার সঙ্গে পারিবারিক ও সামাজিক সব ধরনের সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন।
ইদ্রিস মৃধা বলেন, ‘আমার ছেলে অবাধ্য হওয়ায় তাকে আইনগতভাবে পরিবার থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। এই অঙ্গীকারনামার মাধ্যমে তার সঙ্গে আমার ও আমার পরিবারের কোনো সম্পর্ক নেই’।
এ বিষয়ে রাহাত মৃধা বলেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগ আমার প্রাণ। আমার পরিবার আমাকে ত্যাজ্য ঘোষণা করলেও আমি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে থেকে বাকিটা জীবন চলতে চাই। পরিবার থেকে বিচ্ছিন্ন হলেও এতে আমার কোনো সমস্যা নেই।
সূত্র: মূল প্রতিবেদন
