শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
Logo
×
এনসিপি কে জামায়াতের দোকান বলা হলেও মুসলিম লীগ দিয়ে রাজনৈতিক দল গঠন করার ফলে বিএনপিকে কেন মুসলিম লীগের দোকান বলা যাবে না বলে মন্তব্য করেছেন এনসিপি'র নেতা সালেহ উদ্দিন সিফাত

রাজনৈতিক পরিচয়ের স্থায়িত্ব: কেন শুধু ‘শিবির’ই আজীবন তকমা?

লেখক: সালেহ উদ্দিন সিফাত ২১ এপ্রিল ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন

শিবিরের কেউ রাজনৈতিক ও আদর্শিক অবস্থান ত্যাগ করে ঘোষণা দিয়ে অন্য রাজনৈতিক ও আদর্শিক অবস্থান গ্রহণ করলেও, আমাদের মিডিয়া ও সিভিল সোসাইটি তাকে আজীবন শিবির হিসাবেই চিহ্নিত করে। এভাবে শিবির হয়ে ওঠে চিরস্থায়ী শত্রুবর্গ। যার কোনো শেষ নাই।

কিন্তু কেউ মুসলিম লীগ করে বিএনপিতে ঢুকলে তার মুসলিম লীগ পরিচয় নিয়ে কেউ ঘাটায় না। ছাত্র ইউনিয়ন করে বিএনপি-লীগে ঢুকলেও ছাত্র ইউনিয়ন পরিচয় থাকে না। জাসদ করে বিএনপি-লীগ-জামায়াতে ঢুকলেও তাকে কেউ জাসদ বলে না। এটা কেবল শিবিরের ক্ষেত্রেই হয়।

কারণ, এখানকার সিভিল সোসাইটির লার্জ পোর্শন ‘শিবির’কে আজীবন জিইয়ে রাখতে চায় মাঠের শত্রু হিসাবে। ফলে শিবিরের সবচেয়ে বড় শত্রু ও বন্ধু দুইটাই এরা। শিবিরের অনেক নেতা, বিশেষতঃ ঢাবি শিবিরের অনেক নেতা, নিজস্ব বুঝাপড়া ও মুক্তিযুদ্ধ প্রসঙ্গ সহ অন্য অনেক কারণে জামায়াতের ট্র্যাডিশনাল ধর্মবাদী রাজনীতিতে যুক্ত হতে চায় না, কিন্তু তাদেরকে সিভিল সোসাইটি কখনো শিবির থেকে বের হতে দেয় না। একটা বিশাল জনগোষ্ঠিকে এভাবেই মার্জিনালাইজ করে রাখা হয়।

তবে আমাদের সেই হীনম্মন্যতা নাই। কেউ যদি শতভাগ সত্যতার সাথে শিবিরের আদর্শ ত্যাগ করে এনসিপিতে আসতে চায়, তাকে শতভাগ সাধুবাদ জানাই। এতে আমাদেরকে কে বা কারা ‘জামাতের দোকান’ বা বি টিম বললো তাতে আমাদের কিছু আসে যায় না।

লেখক:

সালেহ উদ্দিন সিফাত

দপ্তর সম্পাদক, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...