বাংলাদেশ সহ টেস্ট খেলুড়ে পুরনো ১০টি দলের মধ্যে অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বনিম্ন মাত্র ৬টি টেস্ট খেলেছে বাংলাদেশ। সর্বশেষ ঘরের মাঠে ২ ম্যাচের সিরিজ হয়েছিল ২০১৭ সালে। সেই সিরিজে প্রথমবারের মতো অস্ট্রেলিয়াকে এক ম্যাচ হারিয়ে ১-১ ড্র করে টাইগাররা।
এর আগে ২০০৫-০৬ মৌসুমে বাংলাদেশে ২ ম্যাচের সিরিজ এবং তার আগে ২০০৩ সালে প্রথম ও শেষবারের মতো অস্ট্রেলিয়া সফরে ২ ম্যাচ খেলেছিল বাংলাদেশ। এরপর দুই দল টেস্ট, ওয়ানডে ও টি২০ সিরিজে বাংলাদেশের মাটিতে মুখোমুখি হলেও সর্বশেষ ২০০৮ সালে অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ানডে সিরিজ এবং সর্বশেষ ২০০৩ সালে টেস্ট সিরিজ খেলেছিল বাংলাদেশ।
অবশেষে ২০০৩ সালের পর আবারো অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে নাজমুল শান্ত বাহিনী। এই সিরিজকে ২০২৭ সালে হওয়ার কথা থাকলেও অস্ট্রেলিয়ার ব্যস্ত সূচীর কারনে এগিয়ে আনা হয়েছে।
আগামী আগষ্ট মাসে অস্ট্রেলিয়ায় যাবে বাংলাদেশ দল। ১৩-১৭ আগষ্ট ১ম টেস্ট ডারউইনে এবং ২২-২৬ আগষ্ট ২য় টেস্ট হবে ম্যাকাইতে। উল্লেখ্য এর আগে ২০০৩ থেকে ২০১৭ পর্যন্ত অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬ টেস্ট খেলেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার ৫ জয়ের বিপরীতে বাংলাদেশ জিতেছে এক ম্যাচে।
