বিরোধ মীমাংসার জন্য সন্ধ্যায় স্থানীয় সর্দাররা বৈঠকে বসেন। তবে বৈঠকে তর্ক-বিতর্কের একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সরাইল-নাসিরনগর আঞ্চলিক সড়কে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
রাতের অন্ধকারে টর্চলাইটের আলোয় চলা এ সংঘর্ষে দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হন। আহত ব্যক্তিরা সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
সরাইল-আশুগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, গরুর ঘাস কাটাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। বর্তমানে সংঘর্ষ থেমেছে। তবে দুপক্ষ সড়কের দুই প্রান্তে অবস্থান করছে। তাদের শান্ত করার চেষ্টা চলছে।

রাতভর চলত ‘ডিজে পার্টি ও মাদক সেবন’, নিজের পক্ষে অতিরিক্ত ডিআইজির সাফাই
ধর্ম পরিচয়ে বিভাজন নয়, আমরা সবাই বাংলাদেশী: চট্টগ্রাম পুজামণ্ডপে প্রধানমন্ত্রী
প্রতিবেশী দেশের ভরসায় ক্ষমতায় থাকার রাজনীতিতে বিশ্বাস করি না: স্বরাষ্ট্রমন্ত্রী