বুধবার, ২১ অক্টোবর ২০২৬
Logo
×

সৌদিতে ভিক্ষার অভিযোগে বাংলাদেশি ও ভারতীয় গ্রেপ্তার ৪

Icon প্রথম সমাচার ডেস্ক

সৌদি নিরাপত্তা বাহিনী সাধারণ মানুষকে শুধু অনুমোদিত মাধ্যমেই দান-খয়রাত করার আহ্বান জানিয়েছে। এর মাধ্যমে প্রকৃত অভাবী মানুষের কাছে সহায়তা পৌঁছানো সম্ভব হবে এবং অবৈধ ভিক্ষাবৃত্তি বন্ধে সহায়তা মিলবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ কর্মকর্তারা জানান, দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভিক্ষাবৃত্তি বন্ধের উদ্যোগের অংশ হিসেবে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। সমাজের সর্বত্র ভিক্ষাবৃত্তি বন্ধ করা এবং প্রকৃত অভাবী মানুষের কাছে সহায়তা পৌঁছে দেওয়াই এ উদ্যোগের লক্ষ্য।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com