সোমবার, ১৮ মে ২০২৬
Logo
×

সৌদির বাধায় ‘প্রজেক্ট ফ্রিডম’ থেকে সরে এলেন ট্রাম্প

প্রথম সমাচার ডেস্ক ০৮ মে ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন

হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে ঘোষিত ‘প্রজেক্ট ফ্রিডম’ অভিযান থেকে হঠাৎ সরে দাঁড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন কর্মকর্তাদের দাবি, সৌদি আরব তাদের বিমানঘাঁটি ও আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়ায় ট্রাম্প এই সিদ্ধান্ত নিতে বাধ্য হন।

জানা গেছে, ট্রাম্প আগাম মিত্র দেশগুলোর সঙ্গে আলোচনা ছাড়াই সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযানের ঘোষণা দেন। এতে সৌদি নেতৃত্ব অসন্তোষ প্রকাশ করে এবং প্রিন্স সুলতান বিমানঘাঁটি ও সৌদি আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দেয়।

মার্কিন কর্মকর্তারা জানান, ট্রাম্প ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের মধ্যে ফোনালাপ হলেও কোনো সমাধান হয়নি। পরে আকাশসীমা ব্যবহারের সুবিধা ফিরে পেতেই অভিযান স্থগিত করা হয়।

এ ঘটনায় কাতার ও ওমানের মতো মিত্র দেশগুলোও বিস্ময় প্রকাশ করেছে। কূটনৈতিক সূত্র বলছে, অভিযান শুরুর আগেই এসব দেশের সঙ্গে পর্যাপ্ত সমন্বয় করা হয়নি।

এদিকে ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে সম্ভাব্য শান্তিচুক্তির সুযোগ দিতেই অভিযান সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তবে আলোচনা ব্যর্থ হলে আবারও কঠোর সামরিক পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...