গাজিপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে এক ভয়াবহ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রবাসী মনিরের বাড়িতে এক পরিবারের ৫ জনকে নৃশংসভাবে গ’লা কে’টে জবাই করে হ’ত্যা করেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
ফেইসবুকে মর’দেহের ছবিসছ ভিডিও ছড়িয়ে পড়েছে। যা দেখেই সবাই শিউরে উঠছেন।
আরও পড়ুন:মোহাম্মদপুরে বহুতল ভবনে আগুন
এলাকাবাসীর মতে, কাপাসিয়ার ইতিহাসে এত নৃশংস হত্যাকাণ্ড আগে কখনো ঘটেনি। ঘটনাটি পুরো এলাকায় তীব্র আতঙ্ক ও শোকের ছায়া ফেলেছে।
বাড়ির মালিক বর্তমানে বিদেশে অবস্থান করছেন বলে জানা গেছে। ঘটনার বিস্তারিত কারণ ও জড়িতদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে বলে জানা যাচ্ছে।
স্থানীয়রা দ্রুত অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
বিস্তারিত তথ্য পাওয়া সাপেক্ষে প্রতিবেদন আপডেট করা হবে।
