সোমবার, ১৮ মে ২০২৬
Logo
×

এসএসসি-এইচএসসি সংস্কার: সব শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন ঘোষণা শিক্ষামন্ত্রীর

প্রথম সমাচার ডেস্ক ১৩ মে ২০২৬, ০২:২৯ অপরাহ্ন

দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে সৌরশক্তি প্রকল্প স্থাপনের পরিকল্পনা ঘোষণা করেছে সরকার। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানান, ২০৩০ সালের মধ্যে দুই হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে এবং শিক্ষা খাতে বিনিয়োগে কোনো আপোস করবে না সরকার।

বুধবার ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে ওমেরা কোম্পানির সঙ্গে সোলার প্ল্যান্ট স্থাপন সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

পরীক্ষা পদ্ধতি সংস্কার প্রসঙ্গে তিনি জানান, দশ বছরের মধ্যে এসএসসি এবং বারো বছরের মধ্যে এইচএসসি পরীক্ষা যথাসময়ে সম্পন্ন করতে নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে।

কীভাবে পূর্ণ সিলেবাস অনুসরণ করে সময়মতো পরীক্ষা নেওয়া যায়, সে বিষয়ে একই দিন একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথাও জানান মন্ত্রী।

দেশের দক্ষ মানবসম্পদ গড়ে তোলাকে সরকারের অগ্রাধিকার হিসেবে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাক্ষেত্রে বিদ্যমান জটিলতা নিরসনে ধারাবাহিক পরিকল্পনা নেওয়া হচ্ছে।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...