সোমবার, ১৮ মে ২০২৬
Logo
×

চট্টগ্রামের গুরুত্বপূর্ণ এলাকায় সবধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করলো সিএমপি

প্রথম সমাচার ডেস্ক ১৮ মে ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) নগরীর গুরুত্বপূর্ণ এলাকায় সব ধরনের জনসমাবেশ ও মিছিল-মিটিং নিষিদ্ধ ঘোষণা করেছে।

আজ ১৮ মে ২০২৬ তারিখ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার জিইসি মোড় থেকে দেওয়ান হাট পর্যন্ত প্রধান সড়ক ও আশপাশের এলাকায় যেকোনো ধরনের জনসমাবেশ, মিছিল, মিটিং ইত্যাদি নিষিদ্ধ করা হয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৭৮-এর ৩০ ধারার ক্ষমতাবলে পুলিশ কমিশনার হাসান মো: শওকত আলী এই গণবিজ্ঞপ্তি জারি করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যারা এই নিষেধাজ্ঞা অমান্য করবেন, তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়েছে।

স্মারক নং সিএমপি/পিআর/২০২৬/১৪৩ অনুযায়ী জারিকৃত এই গণবিজ্ঞপ্তি জনস্বার্থে প্রকাশ করা হয়েছে।

উল্লেখ্য, চট্টগ্রামে গতকাল (১৭ মে) সিটি কর্পোরেশন কর্তৃক জুলাই গ্রাফিতি মুছে ফেলাকে কেন্দ্র করে রাতভর উত্তেজনা চলে এনসিপি ও বিএনপির মাঝে। তার পরপরই এমন ঘোষণা আসলো সিএমপি থেকে।

সূত্র: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্স

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...