বুধবার, ০৩ জুন ২০২৬
Logo
×
ধোপাছড়ি শীলঘাটা উচ্চ বিদ্যালয়

মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটিতে সভাপতি হলেন আব্দুল মান্নান রানা

প্রথম সমাচার ডেস্ক ০৩ জুন ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন

চন্দনাইশ উপজেলার অন্যতম প্রতিষ্ঠান ধোপাছড়ি শীলঘাটা উচ্চ বিদ্যালয়ের দৈনন্দিন প্রশাসনিক কার্যাবলি পরিচালনার জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম একটি এডহক কমিটি অনুমোদন করেছে।

আজ বোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মো: আবুল কাসেম স্বাক্ষরিত এক স্মারকে (নং: চশিবো/বিদ্যা/চট্ট:দ:(চন্দ:)/১১৬৭/৮২০/৮২০(৩)) এ অনুমোদন দেওয়া হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র (স্মারক নং ৩৭.০০.০০০০.০৭২.১৮.০০৩.২৪.৪১, তারিখ ১৬ মার্চ ২০২৬) এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের প্রবিধানমালা-২০২৪ (৩১ আগস্ট ২০২৪ তারিখের সংশোধনীসহ)-এর ৬৪ ধারার আলোকে এই কমিটি গঠন করা হয়। কমিটির মেয়াদ স্মারক জারির তারিখ থেকে আগামী ছয় মাস।

অনুমোদিত এডহক কমিটিতে শিক্ষা বোর্ড কর্তৃক মনোনীত জনাব আবদুল মান্নান রানাকে সভাপতি করে ৪ সদস্যের কমিটি অনুমোদন হয়।

কমিটির অন্যান্যদের মধ্যে জেলা শিক্ষা অফিসার মনোনীত জনাব বিমান বড়ুয়াকে শিক্ষক প্রতিনিধি সদস্য, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মনোনীত জনাব মো: রফিকুল ইসলামকে অভিভাবক প্রতিনিধি সদস্য এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষককে পদাধিকারবলে সদস্য সচিব হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

স্মারকে উল্লেখ করা হয়, প্রবিধানমালা ২০২৪-এর ৬৫(২) ধারা অনুযায়ী এই এডহক কমিটি ম্যানেজিং কমিটির সকল ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করতে পারবে। তবে শিক্ষা মন্ত্রণালয়ের ২০১১ সালের একটি প্রজ্ঞাপন অনুযায়ী কমিটি শিক্ষক-কর্মচারী নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে না।

সূত্র: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...