শনিবার, ১৮ জুলাই ২০২৬
Logo
×

স্বামীকে নিয়ে দীপ্তি চৌধুরীর আবেগঘন পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল

প্রথম সমাচার ডেস্ক ০৯ জুন ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন

বিনোদন প্রতিবেদক, ঢাকা: চ্যানেল আইয়ের জনপ্রিয় অনুষ্ঠান ‘টু দ্য পয়েন্ট’ ও ‘স্ট্রেইট কাট’-এর মাধ্যমে দর্শকদের হৃদয়ে জায়গা করে নেওয়া উপস্থাপিকা দীপ্তি চৌধুরী এখন জীবনের নতুন এক অধ্যায়ে। সম্প্রতি তাঁর বিয়ের খবর প্রকাশ্যে আসার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। নেটিজেনদের নানা আলোচনা-সমালোচনার মাঝেই স্বামীকে নিয়ে ফেসবুকে তাঁর দেওয়া একটি আবেগঘন পোস্ট সামাজিক মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে।

পারিবারিক আয়োজনে সম্প্রতি রাজধানীর বাংলামোটরের একটি রেস্তোরাঁয় দীপ্তি চৌধুরীর আক্দ সম্পন্ন হয়। তাঁর স্বামী মুশতাক ইবনে আইয়ুব পেশায় একজন শিক্ষক ও গবেষক। তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি শেষ করে বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।

বিয়ের খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে আসার পর থেকেই দীপ্তির ব্যক্তিগত জীবন, বয়স ও তাঁর স্বামীকে নিয়ে নানা ধরনের মিশ্র প্রতিক্রিয়া ও মন্তব্য দেখা যায়। তবে এসব নেতিবাচক সমালোচনাকে এড়িয়ে গিয়ে নিজের অনুভূতি প্রকাশের সুন্দর পথ বেছে নিয়েছেন দীপ্তি।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...