শনিবার, ১৮ জুলাই ২০২৬
Logo
×

টেকনাফে বিজিবির অভিযানে ১ লাখ ৩০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ১

প্রথম সমাচার ডেস্ক ০৯ জুন ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন

কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় একজন আসামিকে আটক করা হয়েছে।

মঙ্গলবার টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ টেকনাফ বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে মাদক পাচারের সঙ্গে জড়িত এক ব্যক্তিকে আটক করা হয়। একই সঙ্গে তার কাছ থেকে ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকাও জব্দ করা হয়েছে।

আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...